বুধবার, 30 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ - ৬:০১ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে দেশটির জ্যোতির্বিদ্যা সোসাইটি। সাধারণত সৌদি আরবের পরদিন বাংলাদেশসহ কয়েকটি দেশে ঈদ উদযাপন করা হয়। সে হিসাবে ৬ জুন সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হলে পরদিন ৭ জুন বাংলাদেশে ঈদের নামাজ হতে পারে।

মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের জনগণই এ বছর ঈদুল আজহায় লম্বা ছুটি পাবেন বলে ধারণা করা হচ্ছে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ উঠবে। ওই দিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন চাঁদ দেখা যায় তার পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে চাঁদ দেখা যায়। সে হিসাবে যদি ৬ জুন মধ্যপ্রাচ্যে ঈদ হয়, তাহলে বাংলাদেশে পরদিন, অর্থাৎ আগামী ৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আরব আমিরাতে এরই মধ্যে ৫ জুনকে আরাফাতের দিন হিসাব করে ছুটি মঞ্জুর করেছে দেশটির মন্ত্রিসভা। অন্যদিকে ৬ থেকে ৮ জুন পর্যন্ত দেওয়া হয়েছে ঈদের ছুটি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল, নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি শিক্ষার্থীদের

যশোরের সাংবাদিক অভিকে হত্যার হুমকি

এসপি, ওসির স্বাক্ষর জাল করে ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরীঃ জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেফতার

তানোরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

যশোরে ধর্ষণের অভিযোগে নাজনীন নাহার তিশার সংবাদ সম্মেলনে বাঁধনের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতা দাবি

ফুলবাড়ীতে প্রভাষক শংকর কুমার সহ আ.লীগের ২ নেতা গ্রেফতার

দলে ফিরলেন লিটন-নাঈম, চমক নিয়ে শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা

আক্কেলপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

টাইমস র‍্যাঙ্কিংয়ে ডিআইইউ’র সাফল্য

পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে ওএসডি