বৃহস্পতিবার, 29 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৬ মাস ধরে মনোচিকিৎসক নেই, সেবা সংকটে শিক্ষার্থীরা

প্রতিবেদক
Ratul Khan
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ - ৬:২৪ অপরাহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ড. আলীম চৌধুরী মেডিকেল সেন্টারে গত ছয় মাস ধরে কোনো মনোচিকিৎসক না থাকায় একাডেমিক, পারিবারিক ও মানসিক চাপে ভুগছেন এমন শিক্ষার্থীরা পড়েছেন চরম সঙ্কটে। ফলে মানসিক স্বাস্থ্য সেবা নিতে গিয়ে হতাশ হতে হচ্ছে অনেক শিক্ষার্থীকে।

 

নিয়মিত ক্লাস, পরীক্ষা, পারিবারিক চাপ এবং ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তার কারণে অনেকে শিক্ষার্থী মানসিক অবসাদে ভুগছেন। কিন্তু মনোচিকিৎসক না থাকায় তারা যথাযথ পরামর্শ পাচ্ছেন না।

 

বিশ্ববিদ্যালয়ের ক্যামেকেমিস্ট্রি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম মেহেরাজ বলেন, “আমরা শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও সুস্থ থাকতে চাই। এজন্য মেডিকেলে একজন মনোচিকিৎসক থাকা অত্যন্ত জরুরি। মনোচিকিৎসক নিয়োগ এখন সময়ের দাবি, আশা করি প্রশাসন দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিবে।”

 

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জেরিন তাসনি বলেন, ” নারী মনোচিকিৎসক না থাকায় আমরা অনেক সময় সমস্যার কথা বলতে পারতাম না। তাই উপযুক্ত পরামর্শ পায় না। আর এখন তো মনোচিকিৎসকই নেই। সামনে পরিক্ষা, এখন আর মানসিক প্রেসার নিতে পারছি না।”

 

মনোচিকিৎসক না থাকার বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডঃ কানিজ ফাহমিদা বলেন, “আমরা ইতোমধ্যে রেজিস্ট্রার স্যারকে একজন ছেলে এবং একজন মেয়ে মোট দুইজন মনোচিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য লিখিত আবেদন করেছি। আশা করি খুব দ্রুতই মনোচিকিৎসক নিয়োগ দেওয়া হবে। বর্তমানে আমাদের অন্যান্য চিকিৎসকেরা মানসিক স্বাস্থ্যের প্রাথমিক সেবা দেওয়ার চেষ্টা করছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে হতাশায় না ভোগে, সে জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি। তবে পেশাদার মনোচিকিৎসক না থাকায় সেবা অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ হয়ে পড়ছে।”

 

গত ৫ মে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৌকির আহমেদ আবির মানসিক অবসাদ, পারিবারিক ও আর্থিক কারণে আত্মহত্যা করেন বলে ধারণা করা হয়। যা পুরো ক্যাম্পাসে শোকের ছায়া ফেলেছিল। ওই ঘটনার পর মনোচিকিৎসকের প্রয়োজনীয়তা আরও স্পষ্টভাবে সামনে আসে।

 

মনোচিকিৎসক নিয়োগের বিষয়ে জানতে চাইলে খুলনা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বলেন “আমাদের মেডিকেলে মনোচিকিৎসক নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আশা করি দুই মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জে ড্রাম ট্রাকে বালুর নীচে লুকিয়ে রাখা ১৮৮০ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার ২

উত্তরায় স্বামী-স্ত্রীকে কোপানো: গণধোলাইয়ের পর দুই কিশোর গ্যাং সদস্য আটক

৮০ বছরের বেশি টিকবে না,ইসরাইলকে ঘিরে প্রাচীন ভবিষ্যদ্বাণী ফের আলোচনায়

নাগেশ্বরীতে অটোচালক হত্যা ও অটো ছিনতাই: রংপুর থেকে দুইজন গ্রেফতার

নারায়ণগঞ্জে ২১ মামলার পলাতক আসামি ডাকাত সাদ্দাম গ্রেপ্তার

“মিটফোর্ডে খুন কেন? তারেক রহমান জবাব দে”স্লোগানে উত্তাল জাবিপ্রবি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

পোরশায় লটারির মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নিয়োগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছাত্রলীগের নেতা কাজল গ্রেফতার

বরগুনা জেলা আওয়ামী লীগ এর সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেফতার