সোমবার, 6 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার মাটি সরবরাহে ধ্বংস হচ্ছে জমির টপ সয়েল ও রাস্তাঘাট

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ - ৬:১৩ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটার দৌরাত্ম্যে কৃষিজমির উর্বর টপ সয়েল ধ্বংস হচ্ছে। এ মাটি পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে অনুমোদনহীন ট্রাক্টর, যা শুধু পরিবেশ নয়, গ্রামীণ সড়ক ও মানুষের জীবনের জন্যও মারাত্মক ক্ষতির কারণ হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকা জনমনে ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিচ্ছে।

ইটভাটাগুলোতে মাটির যোগান দিতে কৃষকদের কাছ থেকে অল্প মূল্যে জমির উপরিভাগের মাটি কেনা হচ্ছে। এতে জমির উর্বরতা কমে গিয়ে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। কৃষকরা বাধ্য হয়ে জমি বিক্রি করলেও, দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়ছে পুরো অঞ্চলের খাদ্য উৎপাদনে।

মাটি পরিবহনে ব্যবহৃত ট্রাক্টরগুলোর চালক অধিকাংশই কিশোর বালক।নেই ড্রাইভিং লাইসেন্স। অতিরিক্ত ওজন বহন করায় পাকা ও কাঁচা রাস্তা ভেঙে যাচ্ছে। ফলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এবং দূর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, ইটভাটাগুলোতে অবৈধ কার্যক্রম সম্পর্কে প্রশাসন অবগত থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও তা স্থায়ী সমাধান আনতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় অনেকেই মনে করছেন, প্রশাসনের নীরব ভূমিকা ইটভাটা মালিকদের অনৈতিক কার্যক্রমকে পরোক্ষভাবে উৎসাহিত করছে।

এই সমস্যার কারণে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, প্রশাসন অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে কুড়িগ্রামের পরিবেশ, কৃষি ও যোগাযোগ ব্যবস্থা স্থায়ী ক্ষতির সম্মুখীন হবে।

কৃষিজমির টপ সয়েল সংরক্ষণ এবং রাস্তা-ঘাট রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের মাধ্যমে অবৈধ ইটভাটার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা এখন সময়ের দাবি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সবার জন্য ভালোবাসার আয়োজন হাবিপ্রবি ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের

ডিআইইউতে গাইবান্ধা জেলা ছাত্র সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামায়াতের আমীরের আগমন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত

রাবিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৪

বিজয় দিবসে নানান কর্মসূচিতে মুখরিত বশেফমুবিপ্রবি ক্যাম্পাস

রাবির ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, পাশের হার ২০.৪৩%

আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনা: বাকৃবির ৪৩ শিক্ষক পেল প্রণোদনা

প্রমোশনের বোর্ড গঠনসহ তিন দফা নিয়ে অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের

পাকিস্তানের পাল্টা জবাবে ভারতের দুই যুদ্ধবিমান ভূপাতিত

চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার ১

চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার ১