বুধবার, 14 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সৌদিতে বাংলাদেশি প্রবাসী অপহরণের ২৬ ঘণ্টা পর উদ্ধার, দূতাবাস থেকে মেলেনি সহযোগিতা

প্রতিবেদক
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ১৪ মে ২০২৫ - ১০:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবের রাজধানী রিয়াদের সোলাই এলাকা থেকে বাংলাদেশি প্রবাসী জয়নাল আবেদীন বাবলুকে অপহরণ করে একটি সংঘবদ্ধ চক্র। তার মুক্তিপণের জন্য চালানো হয় অমানবিক শারীরিক নির্যাতন। অপহরণের ২৬ ঘণ্টা পর পরিবারের সদস্য ও স্থানীয় প্রবাসীদের তৎপরতায় তাকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু এই পুরো সময়ে বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে যোগাযোগ করেও কোনো ধরণের সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তার পরিবার।

জয়নাল আবেদীন ফেনী জেলার সোনাগাজী থানার চার খোয়াজ ফুলকুঁড়ি নগরের বাসিন্দা। গত ১১ মে সৌদি সময় রাত ৮টায় তিনি যাত্রী নিয়ে সোলাই ১৮ নম্বর কুবরি এলাকায় যান। সেখানেই একটি চক্র তাকে গাড়ি থেকে নামিয়ে চোখ, হাত ও পা বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরবর্তীতে অপহরণকারীরা তার পরিবারের কাছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকার সমপরিমাণ ৩০ হাজার সৌদি রিয়াল মুক্তিপণ দাবি করে। তারা পাঁচটি বিকাশ নম্বর সরবরাহ করে—01750194889, 01885698053, 8801335772393, 01618964439—এবং জানায় যে তারা কেবল বাংলাদেশ থেকেই টাকা নিতে আগ্রহী, সৌদিতে অর্থ গ্রহণ করবে না।

পরিবার সূত্রে জানা গেছে, নিম্নোক্ত তিনটি বিকাশ নাম্বারে লেনদেনের মাধ্যমে মুক্তিপণের টাকা পাঠানো হয়:

১২ মে  বেলা ১২:২৩ মিনিটে: ৫০,০০০ টাকা (01750194889)

১২ মে বিকাল ৫:৩৫ মিনিটে: ৫০,০০০ টাকা (01618964439)

১২ মে রাত ১০:৩৩ মিনিটে: ৫০,০০০ টাকা (01885698053)

অপহরণকারীরা ইমু কলের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করত এবং ভিডিও কলে জয়নালকে নির্যাতনের দৃশ্য দেখিয়ে হুমকি দিত—যদি টাকা না পাঠানো হয়, তাকে হত্যা করা হবে।

অবশেষে, জয়নালের বড় ভাই ইমাম হোসেন সেলিম, মোশাররফ হোসেন রাসেল ও তাদের সহযোগী স্থানীয় বাংলাদেশিদের প্রচেষ্টায় তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনার পর প্রবাসী বাংলাদেশিদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ উঠেছে, রিয়াদের বাথা, হারা ও সোলাই এলাকায় গত এক একমাসে ১০-১২টি কিডন্যাপের ঘটনা ঘটেছে, যার পেছনে রয়েছেন কিছু প্রবাসী বাংলাদেশি চক্র।

জয়নালের বড় ভাই ওমর ফারুক বলেন,
“সৌদি আরবের মতো নিরাপদ একটি দেশে এমন অপহরণ মোটেও স্বাভাবিক ঘটনা নয়। এর পেছনে একটি বড় চক্র সক্রিয় রয়েছে বলে আমি মনে করি। দূতাবাসকে জানানো হলেও কোনো ধরনের সাহায্য পাইনি, যা অত্যন্ত হতাশাজনক।”

তার মেঝো ভাই রফিকুল ইসলাম বলেন,
“আমার ভাইয়ের ওপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে, তার সঠিক বিচার চাই। আমি চাই, আইনশৃঙ্খলা বাহিনী এই চক্রকে শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক, যাতে ভবিষ্যতে আর কোনো প্রবাসী ভাই এভাবে নির্যাতনের শিকার না হয়।”

এ ঘটনায় জয়নাল আবেদিনের পরিবার সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন

মাভাবিপ্রবিতে মার্চ ফর মাকসু কর্মসূচি

জাককানইবিতে নবনির্মিত কলা ভবনের উদ্বোধন

ডিআইইউ’র “ল” বিভাগের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় জিপিএ পদ্ধতি সংস্কারের দাবিতে বাকৃবি উপাচার্যের কাছে স্মারকলিপি

ইবিতে আইইউসানসে’র নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদে ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু

শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সোনাগাজী থেকে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী, ৫ দিনেও মেলেনি খোঁজ

হবিগঞ্জের সীমান্তে বিজিবি’র সতর্ক পাহারা, ২ স্তরের নিরাপত্তা বলয়