বুধবার, 12 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ই-সিগারেটে বিপদ সংকেত: ব্যবহারে শাস্তি, জানালো ডিআইইউ টিসিআরসি

প্রতিবেদক
Delowar Mahmud
বুধবার, ১২ মার্চ ২০২৫ - ৯:১৭ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধি:

ই-সিগারেট ও ভেপসহ সকল নিকোটিন ডেলিভারি সিস্টেম পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে সরকার। তবে এর কার্যকর বাস্তবায়ন জরুরি। শুল্ক নজরদারি বৃদ্ধি, বাজার মনিটরিং জোরদার, অনলাইন প্ল্যাটফর্মে বিক্রয় বন্ধ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (১২ মার্চ) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি) আয়োজিত কর্মশালায় বক্তারা এ কথা বলেন। টিসিআরসি সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মোঃ আখতারুজ্জামান। বিশেষজ্ঞ বক্তারা ছিলেন ভাইটাল স্ট্রাটেজিসের সিনিয়র কারিগরি পরামর্শক সৈয়দ মাহাবুবুল আলম, আইনজীবী ব্যারিস্টার নিশাত মাহমুদ প্রমুখ।

বিশেষজ্ঞরা বলেন, তামাক কোম্পানির অপপ্রচার ঠেকাতে নীতিনির্ধারকদের কঠোর হতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বাড়াতে হবে। গবেষণায় দেখা গেছে, ই-সিগারেট সাধারণ সিগারেটের চেয়েও ক্ষতিকর। স্কুল-কলেজের আশেপাশে এর বিক্রি বাড়ছে, যা তরুণ প্রজন্মকে হুমকির মুখে ফেলছে। মোঃ আখতারুজ্জামান বলেন, তামাক কোম্পানি ই-সিগারেটকে সিগারেট ছাড়ার উপকরণ বলে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। সৈয়দ মাহবুবুল আলম বলেন, ই-সিগারেট বিক্রি ও ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। ভ্যাপিং ক্লাবগুলো বন্ধ করা উচিত।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, আমদানি নিষিদ্ধ হওয়ায় এখন বিক্রয়কারীদের সচেতন করতে হবে এবং অনলাইনে প্রচার বন্ধ করতে হবে। কর্মশালায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, চিকিৎসক, আইনজীবী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

দিরাই হাসপাতাল: সেবার নামে গুণ্ডামি, রোগীদের পেটানোই যেন নিয়ম

নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় উত্তাল বুটেক্স হল

তিতুমীর কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের নতুন কমিটি

১০ লাখ টাকা ছিনতাই ঘটনার চাঞ্চল্যকর তথ্য

রায়গঞ্জে ধানক্ষেতে থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা অফিসার নিজেই মাদকের প্রেমে!

কুড়িগ্রাম সদরে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ

পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে ইসলামি ছাত্র শিবিরের সপ্তাহব্যাপী গণইফতার কর্মসূচি

পাবিপ্রবি শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩