মঙ্গলবার, 25 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে শিক্ষার্থীসহ আহত ১৮

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:৪৯ পূর্বাহ্ন

কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার পথে শিক্ষার্থী বহনকারী ‘সোহাইল’ নামের একটি ভাড়া বাস উল্টে গেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে কুষ্টিয়ার বিত্তিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে ১৮ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, বেলা ১০ টায় প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে কুষ্টিয়ার কাষ্টম মোড় থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে বিশ্ববিদ্যালয়ের ভাড়াকৃত সোহাইল বাস। বাস ড্রাইভার অতিরিক্ত গতিতে বাস চালাচ্ছিলো। এসময় অন্য গাড়ি ওভারটেক করতে গিয়ে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বৃত্তিপাড়া নামক স্থানে রাস্তার ডান পাশে উল্টে পড়ে যায়। এতে ১৮ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে আহতদের চিকিৎসার জন্য কুষ্টিয়া ও ইবি মেডিকেলে পাঠানো হয়েছে।

এক শিক্ষার্থী জানান, সুহাইল বাস সবসময়ই অতিরিক্ত গতিতে চালায়। তাদের বাস চালানোর গতি সুবিধাজনক নয়। আজকেও তেমন হয়েছে। বাস ওভারটেক করতে গিয়ে রাস্তার ডান পাশে উল্টে পড়ে যায়।

প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ১২ জন আহতকে কুষ্টিয়া মেডিকেলে নিয়ে আসা হয়। এর মধ্যে ৮ জনকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে পাঠিয়ে দেওয়া দেওয়া হয়েছে। ৪ জন একটু বেশি আহত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করার কাজ চলছে। আমি আছি এখানেই।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাতে ট্রাম্পের আচরণে নাটকীয় পরিবর্তন

হাবিপ্রবির মার্কেটিং বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম

নড়াইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  অবৈধ কয়লা ও ইটভাটা ধ্বংস

সার্টিফিকেট তোলার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ বুটেক্স শিক্ষার্থীদের

বাউ সেফ ভেট: নিরাপদ ব্রয়লার উৎপাদনে বাকৃবির সাফল্য

রাতের আঁধারে রাবির দুই হলে পুড়ল কুরআন

পোরশায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লোককে লিফলেট বিতরণ

রুয়েটের ভর্তি আবেদন শেষ হচ্ছে কাল

নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষাকল্পে ছাড়নীতি গ্রহনের দাবিতে ভিসি বরাবর স্বারকলিপি প্রদান করে ববি ছাত্রদল

পাবিপ্রবিতে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু শুক্রবার