শুক্রবার, 7 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিআইইউ’র উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. জাহিদুল ইসলাম

প্রতিবেদক
Delowar Mahmud
শুক্রবার, ৭ মার্চ ২০২৫ - ৬:২২ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধিঃ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ডিআইইউ) উপাচার্য  পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। তিনি এর আগে ডিআইইউ’র কোষাধ্যক্ষ পদে নিয়োজিত ছিলেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. জাহিদুল ইসলামের মেয়াদ হবে চার বছর যা তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন। পাশাপাশি উপাচার্য হিসেবে তার সকল দায়িত্ব পালনকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন ২০১০ অনুসরণ করতে হবে।

উল্লেখ্য যে, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আরও এগিয়ে যাবে বলে আশা করছেন সকলেই।

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ডাবল মাস্টার্সে ভর্তির চেষ্টায় ব্যর্থ হাবিপ্রবি ছাত্রদলের আহবায়ক

উপকূলীয় অঞ্চলে পবিপ্রবির গবেষণা কার্যক্রমে কৃত্রিম খাদ্যের মাধ্যমে কোরাল মাছ চাষে সফলতা

শ্বশুড়বাড়িতে হামলা: অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গুরুতর আহত

পরীক্ষা দিতে এসে জাবিপ্রবিতে প্রশাসনের সহযোগিতায় পালিয়ে গেল ছাত্রলীগ নেতা

পাবিপ্রবিতে “এটিএফ সাব-প্রজেক্ট; ফিনানশিয়াল ম্যানেজমেন্ট” বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

নড়াইলে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ২০০ জনকে খালাস

গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী নেত্রকোণার শাহিদা ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ইউনিভার্সিটির প্রশাসন স্থায়ী বহিষ্কার করেছে

ফিশারিজ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন টাইগার সার্ক

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

ময়মনসিংহে আর্চ স্টীল সেতু নকশা অনুযায়ী নির্মাণের দাবীতে মানববন্ধন