সোমবার, 16 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েলের হাইফা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সোমবার, ১৬ জুন ২০২৫ - ১:০১ পূর্বাহ্ন

দখলদার ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ইরানের ছোড়া মিসাইল সরাসরি আঘাত হেনেছে। এতে শহরের একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থাগুলো।

রবিবার (১৫ জুন) রাতে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে মিসাইল হামলা চালায় ইরান। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হাইফা শহরে একাধিক বিস্ফোরণের ছবি তাদের ক্যামেরায় ধরা পড়ে। বিস্ফোরণের সময় শহরের আকাশে ধোঁয়া ও আগুনের শিখা দেখা গেছে।

ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা জানায়, হাইফায় একটি বহুতল আবাসিক ভবনে মিসাইলের সরাসরি আঘাতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা সংস্থা (MDA) জানিয়েছে, হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে, এবং হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণের কাজ চলছে।

এটি ইরানের পক্ষ থেকে ইসরায়েলের ভেতরে একটি গুরুত্বপূর্ণ বেসামরিক নগরীতে বিরল ও সরাসরি হামলা, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, হাইফায় এই মিসাইল হামলা শুধু সামরিক প্রতিক্রিয়া নয়, বরং রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশলও বটে। তেহরান এখন সরাসরি হামলার মাধ্যমে ইসরায়েলের ভূখণ্ডে বার্তা দিচ্ছে— যে তাদের প্রতিক্রিয়া এবার ভিন্ন মাত্রায়।

সূত্র: রয়টার্স

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ছাত্র-শিক্ষক মিলে ক্যাম্পাস পরিচ্ছন্নতায় যবিপ্রবির কালচারাল সোসাইটি

দুর্নীতি নির্মুল করতে জামায়েতকে একবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসান: নায়েবে আমিরের আহ্বান

রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার

আনুষ্ঠানিক যাত্রা শুরু করে পাবিপ্রবি’র ক্যারিয়ার ও এন্টারপ্রনারশীপ ক্লাব

গণধর্ষণ মামলার আসামী কলমাকান্দা থেকে গ্রেফতার

বানারীপাড়ায় সৎ মেয়ে ধর্ষণ মামলার আসামী লম্পট সৎ বাবা গ্রেফতার

পবিপ্রবিতে পবিত্র সিরাতুন্নবী (স.) উপলক্ষে ইসলামিক প্রতিযোগিতার আয়োজন

যবিপ্রবিতে জুলাই বিপ্লব মঞ্চের নেতৃত্বে তপু-শিহাব

যবিপ্রবিতে ফিনটেক শিল্পে প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবন শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

হাবিপ্রবিতে Intellectual property Rights In Bangladesh Education Sector শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত