রবিবার, 3 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভালো মানের গবেষণায় প্রণোদনা ও এওয়ার্ড পাবে শিক্ষার্থীরা: যবিপ্রবি উপাচার্য

প্রতিবেদক
যবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ৩ নভেম্বর ২০২৪ - ৬:১৯ অপরাহ্ন

ভালো মানের গবেষণা পত্র প্রকাশ করা শিক্ষার্থীদের প্রণোদনা ও এওয়ার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। শিক্ষার্থীদেরকে গবেষণার সাথে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করতে  বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে এ উদ্যোগ গ্রহণ করা হবে।

 

আজ রবিবার (০২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব সংগঠনের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা জানান।

 

তিনি বলেন, উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের বাইরের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ পেতে হলে গবেষণা পত্র একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এখন থেকে প্রতিবছর অনুষদ ভিত্তিক নির্দিষ্ট সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থীকে প্রণোদনা, গবেষণা এওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হবে। শিক্ষার্থীদেরকে গবেষণার সাথে সম্পৃক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। এসময় তিনি বিশ্ববিদ্যালয়কে সার্বিকভাবে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবিতে দ্রুত সময়ে পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি

পালাতে গিয়ে গোপালগঞ্জ আ.লীগের সম্পাদক বেনাপোলে আটক

শুক্র ও শনিবারেও পরিবহন সেবা পাবে কুবি শিক্ষার্থীরা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও মল্টেন কর্পোরেশনের মধ্যে তিন বছরের চুক্তি স্বাক্ষর

পলাতক কুখ্যাত মাদক কারবারি দম্পতি চট্টগ্রাম থেকে গ্রেফতার

মাদক ব্যবসায়ীদের উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ, প্রশাসনের আশ্বাস

শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী আজ

পূর্ণোদ্যমে চলছে ইউনিস্যাব রাজশাহী বিভাগের ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহ

ববির ক‍্যাম্পাস তারুণ্যের কন্ঠে সবুজের প্রতিধ্বনি!

অবৈধভাবে পরীক্ষা দিতে এসে তোপের মুখে নোবিপ্রবি ছাত্রলীগ নেতা