সোমবার, 24 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ভাতা বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ - ৫:২০ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও বিকাশের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিব্বির আহমেদ এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোফাখারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক মোহসেনা আক্তার (বিউটিফিকেশন), লাভলী পারভীন (ফ্যাশন ডিজাইন), জান্নাতুন খাতুন (ক্যাটারিং) এবং পলাশ চন্দ্র বর্মন (ইন্টেরিয়র ডিজাইন ও ইভেন্ট ম্যানেজমেন্ট)।

এ কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক, সাংবাদিক ও জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পাঁচটি ট্রেডে মোট ৩৫০ জন নারী অংশগ্রহণ করেন, যারা ৪০ দিন ও ৮০ দিনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

প্রশিক্ষণ শেষে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই-কমার্স ট্রেডের ৫০ জন প্রশিক্ষণার্থীকে একাউন্ট পে চেক প্রদান করা হয়। এছাড়া, ১০ জন সফল নারী উদ্যোক্তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে তাদের কাজের স্বীকৃতি দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে তারণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত

বাকৃবিতে জিআইএস ম্যাপিংয়ের কর্মশালার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ময়মনসিংহে তারুণ্যের উৎসব উদযাপন

পবা হাইওয়ে পুলিশ (শিবপুর) দুর্ঘটনা কবলিত ঘাতক বাসটি জব্দ করেছে 

যবিপ্রবিতে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরী বর্হিগমন বিষয়ক মহড়া

যবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাকৃবিতে আয়োজিত হলো মৎস্য শিকার প্রতিযোগিতা

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে রাজনৈতিক তৎপরতায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ, গণসাক্ষর ও স্মারকলিপি

বিভাগ প্রতিনিধি নির্বাচন ইস্যুতে শিক্ষার্থীকে হুমকি, অভিযুক্তরা ছাত্রলীগের সাবেক কর্মী