সোমবার, 23 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গুচ্ছের ভর্তি কার্যক্রম শুরু

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ২৩ জুন ২০২৫ - ১০:১২ অপরাহ্ন

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। 

সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে গুচ্ছে কার্যক্রম শুরু হয়েছে। 

ভর্তি কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুল আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. মো. শামীম আহসান, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ছাত্র উপদেষ্টা দফতরের পরিচালক ড. মো. রাশেদুল হক।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে আসা গুচ্ছ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভর্তি প্রক্রিয়ার সুবিধার্থে এবার বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে ভর্তির যাবতীয় কার্যক্রম আয়োজন করা হয়েছে ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে এবছর কনভেনশন হলে ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য রয়েছে পর্যাপ্ত বসার ব্যবস্থা ও তথ্য সহায়তা বুথ।

 

 

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাবিপ্রবিতে ভর্তির জন্য আবেদন করেছেন মোট ১৭ হাজার ৭১৭ জন শিক্ষার্থী। গুচ্ছ পদ্ধতির নির্দেশনা অনুযায়ী ভর্তির প্রয়োজনীয় ডকুমেন্টস শিক্ষার্থীরা নিজের এলাকার যেকোনো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে পারছেন, যা ভর্তি প্রক্রিয়াকে আরো সহজ করেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার

শেকৃবি ডিবেটিং সোসাইটির রজতজয়ন্তী পালন ও নবীববরণ

চৌগাছায় শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, শাস্তি দাবি

প্রাচীন গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে ডাকাতের হানায় বাসদ (মার্কসবাদী)র প্রতিবাদ

পবিপ্রবি ইউট্যাব, জিয়া পরিষদ ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে মানববন্ধন

খুবিতে প্রথমবর্ষের ওরিয়েন্টেশন ও কোর্স রেজিস্ট্রেশন তারিখ ঘোষণা

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

ডিনের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে ক্ষুব্ধ বাকৃবির ফুড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা