সোমবার, 12 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও সচেতনতামূলক নির্দেশনা

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
সোমবার, ১২ মে ২০২৫ - ৮:২০ পূর্বাহ্ন

সৌদি আরবে হজ ও ওমরার মৌসুমে প্রতি বছর লাখো ধর্মপ্রাণ মুসলমান পবিত্র স্থানে উপস্থিত হন। দীর্ঘ সফর, অতিরিক্ত ভিড়, আবহাওয়ার ভিন্নতা এবং হজের ব্যস্ত সময়সূচির কারণে অনেক হজযাত্রী বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে ভুগে থাকেন। এজন্য হজে যাওয়া প্রত্যেক যাত্রীকে স্বাস্থ্য সচেতন ও প্রস্তুত থাকার জন্য বিশেষ কিছু পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ও অভিজ্ঞ হজযাত্রীরা।

প্রথমত, মসজিদে নববী ও মসজিদুল হারামে অতিরিক্ত ঠান্ডা এসির বাতাস থেকে রক্ষার জন্য পিলার থেকে দূরে বসার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, মসজিদের ভিতরে থাকা সাদা জারে সরবরাহকৃত “NOT COLD” চিহ্নিত জমজমের পানি গ্রহণের পরামর্শ দেওয়া হয়, কারণ অতিরিক্ত ঠান্ডা পানি খেয়ে হাঁচি, কাশি, ঠান্ডা, জ্বরের মতো সমস্যা দেখা দিতে পারে।

অনেকেই ভুলবশত মসজিদের বাহিরের অজুখানার পানি জমজম মনে করে পান করেন, যা পেটের সমস্যার কারণ হতে পারে। তাছাড়া, দীর্ঘ সময় হাঁটার কারণে পায়ের ব্যথা ও ফাটার সমস্যা থেকে রক্ষার জন্য উন্নতমানের ফিটিং স্যান্ডেল, ভ্যাসলিন বা লোশন সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

তীব্র গরম ও রোদের সময় ছাতা ব্যবহার ও সঙ্গে পানির বোতল রাখা, নির্দিষ্ট সময়ের মধ্যেই গোসল সম্পন্ন করা এবং ঢিলেঢালা আরামদায়ক সুতির কাপড় পরার পরামর্শও রয়েছে। ইহরামের কাপড় বাছাইয়ে গরম উপযোগী কাপড় বেছে নেওয়া এবং যথেষ্ট সংখ্যা সঙ্গে রাখা জরুরি বলে উল্লেখ করা হয়েছে।

খাদ্য গ্রহণে পরিমিতি বজায় রাখা, অপ্রয়োজনীয় খাবার এড়িয়ে চলা এবং লাবাং জাতীয় স্বাস্থ্যকর পানীয় গ্রহণে উৎসাহ দেওয়া হয়েছে। আগে থেকে ওষুধ সেবনকারী হজযাত্রীদের নিজেদের প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত পরিমাণে সঙ্গে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, জ্বর, ঠান্ডা, পেটের সমস্যা, এলার্জি এবং ত্বকের সমস্যার জন্য কিছু প্রয়োজনীয় ওষুধ যেমন ট্যাবলেট নাপা, ফেক্সো, লোসেকটিল, অরস, অ্যান্টিবায়োটিক ও মলম সঙ্গে নেওয়ার পরামর্শ রয়েছে।

তামাকসেবীদের জন্য বিশেষ বার্তায় বলা হয়েছে, হজের উদ্দেশ্যে নিয়ত করেই যেন তাঁরা সিগারেটের নেশা থেকে চিরতরে মুক্তি নেন, না হলে পবিত্র স্থানগুলিতে নানা বিড়ম্বনার সম্মুখীন হতে হয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, মসজিদে প্রবেশ ও তাওয়াফের সময় ভিড় ও হুড়োহুড়ি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। এসময় হঠাৎ চাপে পড়ে দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনা প্রায়ই ঘটে, যা সচেতনতা ও ধৈর্য দিয়ে এড়ানো সম্ভব।

হজে যাওয়ার পূর্বে সর্বশেষ হজ সংক্রান্ত সরকারি নির্দেশনা এবং হজের সঠিক নিয়মাবলী অভিজ্ঞ আলেমদের কাছ থেকে জেনে নেওয়ার উপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

বরগুনা জেলা মহিলা আ.লীগের সভাপতি ও সাবেক এমপির স্ত্রীর নামে ২ ফ্ল্যাট জব্দ, ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

যথাযোগ্য মর্যাদায় বাকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সহযোগিতা প্রকল্প সম্পর্কে অবহিতকরণ ও নতুন উদ্যোগ উদ্বোধন বিষয়ক সভা অনুষ্ঠিত

কোরবানির হাটে গরু সুস্থ না কৃত্রিম মোটা তা চেনার উপায় জানুন

আঠারো বছর সাফল্যের পথে পাবিপ্রবি

পবিপ্রবি উপাচার্য হিসেবে ২ মাস পূর্ণ করলেন ড. রফিকুল ইসলাম

আদিবাসীদের উপর হা’ম’লার প্রতিবাদে ববি ছাত্রদলের বি’ক্ষোভ মিছিল

জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করার স্বপ্ন তূর্যের

ফুলবাড়ীতে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ