রবিবার, 23 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভাষা আন্দোলনের আলোচিত ও স্মৃতিময় স্থান ময়মনসিংহের বিপিন পার্ক নামফলক স্থাপনের দাবি

প্রতিবেদক
shafiel alam sumon
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ - ১:৫৩ অপরাহ্ন

ময়মনসিংহ নগরে বায়ান্নর ভাষা আন্দোলনের আলোচিত এবং স্মৃতিময় স্থান হচ্ছে বিপিন পার্ক।  ব্রক্ষপুত্র নদ ঘেঁষে শহরের প্রাণকেন্দ্র জুবিলীঘাট এলাকায় অবস্থিত এই পার্কটি।  বিপিন পার্কে ভাষা আন্দোলনের বহু সমাবেশের কাল সাক্ষী হলেও অনেকের কাছে আজ অজানা। ভাষার জন্য বিখ্যাত এই স্থান টি ময়মনসিংহ বাসীর কাছে একটি নামফলক স্থাপনের দাবি অনেক দিন আগের থাকলেও সিটি কর্পোরেশনের অবহেলায় তা আজো সম্ভব হয় নি

ময়মনসিংহের রাজনৈতিক ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী বিপিন পার্ক। প্রায় ২০০ বছরের পুরনো পার্কটি আজো ময়মনসিংহ পৌরসভার সাবেক চেয়ারম্যান ডাঃ বিপিন বিহারী সেনের স্মৃতি বহন করছে। তাঁর পুরো নাম বিপিন বিহারী সেন। তিনি ময়মনসিংহ শহরের একজন কৃতী পুরুষ। একাধিকবার পৌরসভার কমিশনার এবং চেয়ারম্যানও ছিলেন। বিপিন বিহারী ছিলেন একাধারে চিকিৎসক এবং স্বদেশি আন্দোলনের বিপ্লবী নেতা। দরিদ্র লোকদের বিনা পয়সায় চিকিৎসা দিয়ে তিনি অনেক মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। ইতিহাস পাঠে দেখা যায়, ১৯৪৭ সালের ডিসেম্বরে মাসেই ময়মনসিংহ শহরের বিপিন পার্কে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে এক ছাত্রসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রফিক উদ্দিন ভূঁইয়া। এরপর ১৯৫২ সাল পর্যন্ত ভাষা আন্দোলনের একাধিক সভা এখানে অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার আগে ঐতিহ্যবাহী পার্কটি ব্যবহার করা হতো রাজনৈতিক সভাসমাবেশের জন্য। মাওলানা ভাসানীসহ গুত্বরুপূর্ণ নেতাদের সমাবেশে বিপিন পার্ক জনাকীর্ণ হতো। ময়মনসিংহ জেলার ভাষা আন্দোলনের সূচনাও হয়েছিল এখান থেকেই স্বাধীনতা সংগ্রামসহ সকল আন্দোলনেই এই পার্ক ছিল মিছিল আর জনসভায় মুখর। ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশ) যে কয়টি জেলা শহরে ভাষা আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল ময়মনসিংহ তার অন্যতম। এখানে মুসলিম লীগের প্রবল দাপটের মধ্যেও ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যাদের নাম ইতিহাসে পাওয়া যায় রফিক উদ্দিন ভূইয়া সৈয়দ নজরুল ইসলাম, অধ্যাপক সৈয়দ বদর উদ্দিন হোসাইন, কমরেড আলতাব আলী, আহমেদ সালেক প্রমুখ ময়মনসিংহের ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা রেখেছিলেন।

ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ন আহ্বায় মোঃ আব্দুল হান্নান খান জানান গত ১৭ বছরে শেখ মুজিব নিয়েই ব্যাস্ত ছিল সরকার , ময়মনসিংহে ভাষার জন্য পাকিস্থানবিরোধী আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ সভাসমাবেশ বিপিন পার্কে অনুষ্ঠিত হতো। পার্ক টি ছোট থাকায় দেশের স্বাধীনতার পর রাজনৈতিক সভাসমাবেশ কমে আসতে থাকে। এখন সভাসমাবেশ হয় টাউন হল অথবা সার্কিট হাউস মাঠে। কিন্ত তারপর পার্কটিতে একটি ভাষা আন্দোলনে  যারা প্রকৃত পক্ষে জড়িত ছিল তাদের নাম লিপিবদ্ধ করা হোক।

বিশিষ্ট অধ্যাপক প্রাবন্ধিক স্বপন ধর বলেন পার্ক টি সৌর্ন্দয বর্ধিত হয়েছে কিন্তু ভাষার জন্য সভা সমাবেশ হয়েছে অনেক কিন্তুু এর চিহ্ন নেই। অন্তত পক্ষে তিনি নাম ফলক বা সাইনবোর্ড স্থাপন করার দাবি জানান।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি কোর্পরেশনের সচিব সুমনা আল মজীদ জানান বিষয়ে জানা নেই তবে ভবিষ্যতে আমার দেখবো  

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের দোসরের কাছ থেকে দেড় যুগ পর জমি ফিরে পেল প্রকৃত মালিক

নড়াইলে একশত বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, অর্ধশতাধিক আহত

নাগেশ্বরীতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ভাতা বিতরণ অনুষ্ঠিত

হাবিপ্রবির বিভিন্ন স্থাপনা থেকে মুজিব ও শেখ হাসিনার নাম ভেঙে ফেললো শিক্ষার্থীরা

ইবিতে জুলাই অভ্যুত্থানের স্মরণে ‘লাল জুলাই’ নাটক মঞ্চস্থ

ডিআইইউতে নবাগত শিক্ষার্থীদের বরণ করলো ব্যবসায় প্রশাসন বিভাগ

সংস্কার ছাড়া বিপ্লবের সফলতা টিকবে না:এটিএম আজহার

ইসরায়েলি হামলায় ইরানের আরো দুই জ্যেষ্ঠ জেনারেল নিহত

ইবিতে “তারুণ্যের” শীতবস্ত্র বিতরণ