শুক্রবার, 16 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসলামী আন্দোলনের তেতুলিয়া ইউনিয়ন কমিটি অনুষ্ঠিত

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শুক্রবার, ১৬ মে ২০২৫ - ৫:৫৩ অপরাহ্ন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী -ই একমাত্র কার্যকর পন্থা এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশা উপজেলার ২নং তেতুলিয়া ইউনিয়ন কমিটি অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে (শুক্রবার) বৈকাল তিন ঘটিকার সময় সহরন্দ স্কুল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মো. ওমর আলী, বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা মো. নজরুল ইসলাম, আলহাজ্ব মাওলানা মো. হুজ্জাতুল্লাহ শেখ, আলহাজ্ব মোহাম্মদ তৈয়ব শাহ, আলহাজ্ব মোঃ কাওসার কামাল শাহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সভার সভাপতিত্ব করেন ডাক্তার মোঃ আব্দুল মোত্তালেব শাহ। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক সময় এসেছে ইসলামী রাষ্ট্র কায়েম করার। তাই আমাদের সকলকে একত্রিত হয়ে ইসলামী হুকুমত রাষ্ট্র কায়েম করতে হবে। তাহলে দেশের মধ্যে নারী নির্যাতন, গুম, খুন, চুরি, ডাকাতি থেকে আমরা পরিত্রাণ পাবো। পরিশেষে বক্তারা আরো বলেন ইসলামী শরিয়া মোতাবেক ইসলামী আন্দোলন বাংলাদেশ দল প্রতিষ্ঠিত হওয়ার জন্য সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে এই আলোকে এখানে কমিটি তৈরি করা হচ্ছে তারা যেন সঠিকভাবে মানুষকে বুঝাতে পারে। শেষে সভাপতি সাহেব আখেরি মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ববির প্রথম উপ-উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক ড. গোলাম রব্বানি

কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর হলেন যবিপ্রবির শিক্ষক

শান্তর বিদায়, ওয়ানডে দলে অধিনায়ক মিরাজ

আট দফা দাবিতে শেরেবাংলা নগর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে নাগেশ্বরীতে দোয়া ও ইফতার মাহফিল

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকদের ভুলে খেসারত পা হারিয়ে দিতে হয়েছে টুটুল মন্ডলকে।

কুবিতে প্রশ্নফাঁসে অভিযুক্ত শিক্ষকের কক্ষ সিলগালা

পবিপ্রবিতে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপিত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ছাত্রদল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া

নোবিপ্রবিতে নতুন বছরের কর্ম পরিকল্পনা নিয়ে উপাচার্যের ঘোষণা