শুক্রবার, 6 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবিতে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজের আয়োজন

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ৬ জুন ২০২৫ - ৭:৫৭ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী-কর্মচারীদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ‘মধ্যাহ্নভোজ’ আয়োজন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হাবিপ্রবি শাখা। ঈদের দ্বিতীয় দিন রবিবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ হলের মাঠে কুরবানির মাংস দিয়ে এই ভোজ আয়োজন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবির, হাবিপ্রবি শাখার সেক্রেটারি আজিবুর রহমান । তিনি জানান, “পরিবারের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে প্রায় সকল শিক্ষার্থী বাসায় গেলেও কিছু সংখ্যক শিক্ষার্থী হলে থেকে যায়। বিশেষ করে চাকরী প্রত্যাশী, ইন্টারন্যাশনাল হলে অবস্থানরত বিদেশী শিক্ষার্থী  এবং ক্যাম্পাসে দায়িত্বরত কর্মচারী ও নিরাপত্তারক্ষী আনসার সদস্যরা। তাদের পেশাগত দায়িত্বের কারণে তারা ক্যাম্পাসে অবস্থান করেন । এই জন্য ক্যাম্পাসে অবস্থানরত সকলের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বিগত সময়েও আমরা ক্যাম্পাস সংলগ্ন আবাসিক এলাকার দুস্থ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে তাদের কে আমাদের পক্ষ ঈদ উপহার দিয়ে এসেছি।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবির স্থাপনা থেকে মুজিব পরিবারের নাম মুছে দিল শিক্ষার্থীরা

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস স্বর্ণপদক পেলেন বাকৃবির ৫ জন অধ্যাপক

রাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ

ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

গোপালগঞ্জে জুলাইযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ

পাবিপ্রবিতে প্রথমবারের মতো আইসিই অ্যালামনাই রিইউনিয়ন উৎযাপন

হরেক রকমের মাছের সমারোহে কেশর হাট বাজার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসামিকে গণপিটুনি, সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত

চার বছর পর খুবিতে সংগঠন মেলা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ