বৃহস্পতিবার, 29 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির প্রমাণ পেলো দুদক

প্রতিবেদক
shafiel alam sumon
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ - ১:১৬ পূর্বাহ্ন

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারিসহ যাত্রী হয়রানির প্রমাণ পেলো দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দুই বুকিং কর্মচারীর কাছ থেকে টিকিট জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করে তিন সদস্যের দুদকের একটি দল।

দুদক জানায়, ঈদুল আজহায় ঈদ যাত্রায় যাত্রী হয়রানি কমাতে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এসময় অভিযানকালে টিকিট কালোবাজারির প্রমাণ পাওয়া যায়। রাজীব সরকার ও সোহেল রানা নামের দুই বুকিং কর্মচারীর কাছ থেকে কালোবাজারির টিকিট জব্দ করা হয়েছে। এছাড়াও বেসরকারি ট্রেনের টিকিট কাউন্টারের এজেন্ট জিল্লুর রহমান বাবুর বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে খারাপ আচরণসহ টিকিটে বাড়তি টাকা আদায়ের প্রমাণ মিলেছে। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে।

এ বিষয়ে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. বুলু মিয়া বলেন, যাত্রী হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। হয়রানি বন্ধ করতে অভিযান চালানো হয়। কালোবাজারি ও যাত্রী হয়রানির প্রমাণ পাওয়া গেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ

ইবির বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

খানসামা উপজেলা সংলাপ সভা অনুষ্ঠিত

চিন্ময়ের জামিন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর

হবিগঞ্জে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও মাদক জব্দ

সফলভাবে সম্পন্ন হলো ইউনিস্যাব রাজশাহীর ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহ কার্যক্রম

টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‍্যাংকিংয়ে শীর্ষে যবিপ্রবি

কাঁচাবাজারের আড়ৎ দখলকে কেন্দ্র করে রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদলের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

ময়মনসিংহ থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার

বুয়েটে ‘ক্লাইমেট হোপ বাংলাদেশ ২০২৫’ : জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তরুণদের জাগরণ