মঙ্গলবার, 25 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফুলবাড়ীতে ভুট্টা খেতে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রতিবেদক
Alomgir Hossain Asif
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ - ১:৪৪ অপরাহ্ন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী চর অঞ্চলের একটি ভুট্টা খেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন ভুট্টা খেতে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ফুলবাড়ী থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার কার্যক্রম শুরু করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তিকে দুই-তিন দিন আগে হত্যা করে ভুট্টা খেতে মাটিচাপা দেওয়া হয়েছিল। তবে উপরের বালু সরে যাওয়ায় লাশের দুই পা দেখা যায়, যা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, “আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করেছি। ক্রাইম টিম এসে লাশ উত্তোলনের পর মৃত্যুর কারণসহ বিস্তারিত জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে করোনা শনাক্ত

নারায়ণগঞ্জের পুরোনো ঐতিহ্য ফেরাতে তারা রাজনৈতিক, ব্যবসায়িক ও প্রশাসনিক, গোলটেবিল বৈঠকে

নিষেধাজ্ঞা অমান্য করে পবিপ্রবিতে ছাত্রদলের কর্মীসভা; শিক্ষার্থীদের ক্ষোভ

নাগেশ্বরীতে প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

পবিপ্রবির পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের নতুন পরিচালক অধ্যাপক জামাল

কুড়িগ্রামে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ: ৬৬ লাখ টাকার বাজেটে বিতর্কের ঝড়

যেকোনো মুহূর্তে ইরানে হামলা করতে পারে ইসরায়েল

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের উপর হামলা : ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর সনদ বাতিল

ডিআইইউতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা: যুক্তি মেধা ও শ্রেষ্ঠত্বের লড়াই

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ববি ছাত্রদলের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা