বুধবার, 29 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবির আশরাফুল হক হলে জুলাই বিপ্লব টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ - ১:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলে জুলাই বিপ্লব শীতকালীন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে হলের ডাইনিংয়ে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আশরাফুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির, এগ্রোমেটিওরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক  ড. আহমদ খায়রুল হাসান, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।

এছাড়া ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে জুলাই আন্দোলনকে ফুটিয়ে তুলতে ‘’জুলাই বিপ্লব কর্ণার’ ও টুর্নামেন্ট উপলক্ষে ‘খেলাধুলা কর্ণার’ স্থাপন করে আশরাফুল হক হলের শিক্ষার্থীরা।

উপাচার্য বলেন, আমরা যখন ছাত্র ছিলাম তখন হলে হলে এমন অত্যাচার বা গেস্টরুমের কালচার ছিলো না। আমরা স্বাধীনভাবে গড়ে উঠার ও পড়াশোনার পরিবেশ পেয়েছি।

এসময় উপাচার্য ছাত্রদের ডাইনিং এর মান উন্নত করার আশ্বাস দেন। যতটা সম্ভব কম খরচে উন্নত মানের খাবার দিয়ে শিক্ষার্থীদের ডাইনিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান উপাচার্য। 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শিশির মনিরের উদ্যোগে রাজানগরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কৃষি গুচ্ছের ১২৭ আসন শূন্য, অপেক্ষমান থেকে মেধাতালিকা প্রকাশ

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৫তম সভা অনুষ্ঠিত

নড়াইলে ফুল ব্যবসায়ীকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে ৩ জন গ্রেফতার 

সিমাগো র‌্যাঙ্কিংয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ স্থান অর্জন

দেশে এই প্রথম কৃষি যান্ত্রিকীকরণ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

চার বিশ্ববিদ্যালয়ে এসএফএল’র ‘ওয়াক ফর লিবার্টি এন্ড প্ল্যান্ট ফর ফিউচার’ কর্মসূচি অনুষ্ঠিত

প্রাথমিক বিদ্যালয়ে অর্জিত জ্ঞান শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ভূরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

আল্লাহর ঘরে দাঁড়িয়ে সেলফি-ভিডিও নয়; হজ হোক খালিস ইবাদতের সফর