বুধবার, 19 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাউফলে তরমুজের বাম্পার ফলন,কৃষকের মুখে হাসি

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ১৯ মার্চ ২০২৫ - ৯:০০ অপরাহ্ন

বাউফলে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে লাল হাসি।

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় এ বছর ব্যাপকভাবে মৌসুমি ফল তরমুজ চাষ করা হয়েছে। বাউফলের পুরো চর জুড়ে দেখা যাচ্ছে তরমুজ গাছ। সবুজের সমারোহে পুরো চর ভরপুর। কিছু কিছু কৃষক তাদের ক্ষেতের পরিচর্যা করছেন। কেউ আবার কাস্তে হাতে কাটছেন তরমুজ। অনেকে সেই তরমুজ নিয়ে গিয়ে বোঝাই করছেন ট্রলারে, যা বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় পাঠানো হবে। এবার প্রায় প্রতিটি তরমুজ চাষির মুখে দেখা যাচ্ছে আনন্দের হাসি। কৃষকরা জানান, এ বছর তরমুজ ক্ষেতে তেমন রোগ-বালাই দেখা যায়নি। তাই এবারের ফলন অনেক ভালো। বাউফলের অনেক জায়গায় তরমুজ চাষ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মমিনপুর, চন্দ্রদ্বীপ, কালাইয়া, নাজিরপুর ইত্যাদি। তেঁতুলিয়া নদীতে দেখা যাচ্ছে তরমুজ বোঝাই সারি সারি ট্রলার। এ যেন এক অপরূপ সৌন্দর্যের লীলাখেলা। বাউফলে ৪ হাজার ২৪৪ হেক্টর জমিতে তরমুজের চাষাবাদ হয়েছে, এতে কৃষকরা প্রায় ১০০ কোটি টাকার উপরে লাভবান হবেন। কৃষকরা বলছেন, এবছর চাঁদাসহ বিভিন্ন খরচের হাত থেকেও মুক্তি পেয়েছেন। ‘এমন বাংলাদেশই চেয়েছিলাম, ভালো থাকুক আমার বাংলাদেশ,’ বলেন তারা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কিছু কৃষক জানান, স্থানীয় কিছু নেতা আসেন, যাদের আমাদের তরমুজ বিনামূল্যে দিতে হয়। না দিলে ভয়ভীতি দেখানো হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চাষিরা এসে বাউফলে জমি লিজ নিয়ে তরমুজ চাষ করছেন।উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন  জানান, ‘তরমুজ এখানকার সম্ভাবনাময় মৌসুমি ফল। বিভিন্ন রবি ফসলের সঙ্গে তেঁতুলিয়া নদী বেষ্টিত চন্দ্রদ্বীপের চরওয়াডেল, রায়সাহেব, চরঈশান, কচ্ছবিয়া, মমিনপুর, বাসুদেবপাশা, চরশৌলাসহ বিভিন্ন চরে এবার ৩৫০০ হেক্টরের লক্ষ্যমাত্রা নির্ধারিত হলেও মাঠপর্যায়ে তা ছাড়িয়ে গেছে। যা আগের বছরের প্রায় দেড়গুন। বাম্পার ফলন এসেছে। চাষিরা এবার লাভবান হবেন।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে জিআইএস ম্যাপিংয়ের কর্মশালার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমাহীন অব্যবস্থাপনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

টাংগাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ 

জিয়াউর রহমান ছিলেন ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ এবং দেশ প্রেমিক

প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ধরা প্রবাসী, অতঃপর

যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, অতঃপর

আদিবাসীদের উপর হা’ম’লার প্রতিবাদে ববি ছাত্রদলের বি’ক্ষোভ মিছিল

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ কারবারি আটক

ইবিতে তিন দিনব্যাপী একুশে বই মেলা শুরু