মঙ্গলবার, 11 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিকেএসপি কাপ টেবিল-টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ রানার্সআপ যবিপ্রবি

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:০৬ অপরাহ্ন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) খুলনা শাখা কর্তৃক আয়োজিত বিকেএসপি কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ সিঙ্গেল ইভেন্টে রানার্সআপ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) টিম। 

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় খুলনায় ঢাকা বিকেএসপি বনাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। মোট পাঁচ সেটের খেলায় ৩-২ ব্যাবধানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রার্নাসআপ হয়।

 

টেবিল-টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ যবিপ্রবি থেকে অংশগ্রহণকারী শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরুল কায়েস ইমন বলেন, রানার্সআপ হতে পেরে ভালো লাগছে তবে চ্যাম্পিয়ন হতে পারলে আরও ভালো লাগতো। আগামীতে চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। 

 

 

উক্ত টুর্নামেন্টে যবিপ্রবির কোচ ও ম্যানেজারের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ রাকিব রায়হান বলেন,  ফাইনাল ম্যাচটা অনেক প্রতিদ্বন্দ্বিতপূর্ণ ছিল কিন্তু প্রতিপক্ষ দল স্বাগতিক হওয়ায় ওরা কিছু সুবিধা পেয়েছে।আমাদের ছেলে মেয়েরা অনেক ভালো খেলেছে এজন্য তাদেরকে অভিনন্দন। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় থেকে যদি এরকম আরও সুযোগ পায় আমরা আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টার প্রতিবাদে হবিগঞ্জ জেলা ছাত্রদলের মানববন্ধন

যুগ যুগ ধরে বাঁশের নানান ব্যবহার

বেরোবিতে বর্ষবরণে এমআইএস বিভাগ প্রথম স্থান র‍্যালিতে, দ্বিতীয় স্থান স্টল সাজসজ্জায়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধ ট্রাক্টরের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালী জেলা রোভারের ১৫তম ত্রৈবার্ষিক সভা

পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সৌজন্য সাক্ষাৎ

স্বাধীনতার বয়স ৫৪ বছর, আমার বয়স ৬০ এর কাছাকাছি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বহিরাগত শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

রাবিতে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ