রবিবার, 13 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবি শিক্ষার্থী রাবিকুল হাসান রনি ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় বিচার দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ - ৩:৫৯ অপরাহ্ন

পাবন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী রাকিবুল হাসান রনি ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারে দাবিতে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রোববার (১২ এপ্রিল) দুপুর সাড়ে বারোটা দিকে প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের দ্বিতীয় ব্যাচের ছাত্র (পাবিপ্রবির নবম ব্যাচ)ছাত্র রাকিবুল হাসান রনি (১ এপ্রিল) সপরিবারে চাঁদপুরে ঈদ করতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথের মধ্যে চাঁদপুরে সিএনজি এর সাথে গাড়ির ধাক্কা লাগায় বাকবিতন্ডা হয় এবং একপর্যায়ে স্থানীয় লোকজন ওদেরকে আওয়ামী পন্থী বলে মারধর করে। এ সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো: হুজাইফা বলেন, “প্রিয় সহপাঠী, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ। আজ আমরা এখানে দাঁড়িয়েছি এক গর্বিত হৃদয় নয়, বরং এক ব্যথিত আত্মা নিয়ে। আমাদের প্রিয় একজন শিক্ষার্থী, , তিনি নির্মম সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এমন একটি বর্বর ও কাপুরুষোচিত হামলা আমাদের বিবেক আমাদের সমাজ ও মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে।আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক—আইনের কঠোর হাত যেন তাদের ছাড় না দেয় । আজকের মানববন্ধন আমাদের আওয়াজ—সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে।আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই—ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক”

উক্ত মানববন্ধনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের সরিফুল ইসলাম বলেন,” রাকিবুল ভাই ও তার পরিবারের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই এবং এই সন্ত্রাসীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার মাটি সরবরাহে ধ্বংস হচ্ছে জমির টপ সয়েল ও রাস্তাঘাট

চার বছর পর খুবিতে সংগঠন মেলা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন

ময়মনসিংহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

জাবিপ্রবিতে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ স্মৃতিচারণ অনুষ্ঠান-২০২৫

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে যবিপ্রবিতে দোয়া মাহফিল

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় উত্তাল বুটেক্স হল

দিরাই থানার অভিযানে ফাতেমানগরের সাঈদ আহমদ গ্রেফতার

প্রাথমিক বিদ্যালয়ে অর্জিত জ্ঞান শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

জাবিপ্রবিতে দলীয় ছাত্ররাজনীতির বিপক্ষে ৯১ শতাংশ শিক্ষার্থী