সোমবার, 26 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাধবপুরে ঘুম থেকে দোকানদারকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
সোমবার, ২৬ মে ২০২৫ - ২:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের জিল্লুর রহমান নামে এক দোকানদারকে রাতে ঘুম থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। জিল্লুর রহমান ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। খবর পেয়ে রাতেই কাশিমনগর ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করেছে। এসময় পুলিশ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে থাকা ঘাতক জাহাঙ্গীর মিয়াকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, রবিবার (২৫ মে) রাত ২টার সময় একই গ্রামের প্রতিবেশী ইদ্রিছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বিস্কুট কেনার কথা বলে জিল্লুর রহমানকে ঘুম থেকে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে জিল্লুরকে কোপাতে শুরু করে জাহাঙ্গীর। উপর্যুপরি কোপে ঘটনাস্থলেই মারা যান জিল্লুর। একটি সূত্র জানায়, জাহাঙ্গীর জিল্লুরের চাচাত ভাই। কিছুদিন আগে জাহাঙ্গীরের নামে একটি মামলায় আদালতে স্বাক্ষ্য দেয় জিল্লুর রহমান। এরপর থেকেই জিল্লুর রহমানের উপর ক্ষিপ্ত ছিল জাহাঙ্গীর।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন লাশ উদ্ধার ও ঘাতক জাহাঙ্গীরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ান ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে বাকৃবির অধ্যাপক বরখাস্ত

শেকৃবিতে সরিষার উন্নত জাত উদ্ভাবন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইবির ট্যুরিজম বিভাগে অসুস্থ ও মৃত্যুদের স্মরণে দোয়া মাহফিল

নাগেশ্বরীতে প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য কিছু জরুরি টিপস

প্রকৌশলী নিয়োগে বৈষম্যের বিরুদ্ধে জাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নাগেশ্বরী বিএনপির নব গঠিত কমিটিতে ৬ জন সাংবাদিক

ইসলামী আন্দোলনের তেতুলিয়া ইউনিয়ন কমিটি অনুষ্ঠিত

শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্তে মাভাবিপ্রবির ২১ শিক্ষক

নড়াইলে গুলি ম্যাগাজিন ও বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেফতার