শনিবার, 11 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে সাগরদাঁড়িতে অশ্লীলতা বাদ দিয়ে হবে মধুমেলা: যশোর জেলা প্রশাসক

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ - ৯:৪৪ অপরাহ্ন

অশ্লীলতা পরিহার করে সাগরদাঁড়িতে শালীনতার মধ্যে এবারের মধুমেলা হবে বলে জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, ‘সাগরদাঁড়িতে অশ্লীলতা পরিহার করে শালীনতার ভেতর দিয়েই অনুষ্ঠিত হবে মধুমেলা। একদিকে বিনোদন, আরেক দিকে ঐতিহাসিক গুরুত্ব মধুসূূদনের প্রতি আমাদের শ্রদ্ধা; সবকিছু মিলিয়ে আমরা পরিপূর্ণ একটা মেলায় রূপ দিতে চাই।

শনিবার যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কেশবপুরের সাগরদাঁড়ির মধুমঞ্চে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলা নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আজাহারুল ইসলাম আরও বলেন, ‘দর্শনার্থীদের মধুমেলা উপভোগ করতে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।এসময় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, এনএসআই যশোরের যুগ্ম পরিচালক আবু তাহের পারভেজ, আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আল আমিন, ্যাব৬কোম্পানি কমান্ডারের প্রতিনিধি সোহেল আল মুজাহিদ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন। ছাড়া বক্তব্য রখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুজন শেখ, ¤্রাট হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন।

সময় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ মধুমেলা বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশনেন। সভায় মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৪থেকে ৩০জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী মধুমেলা শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সাগরদাঁড়ির মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ বলেন, ‘জেলা প্রশাসনের আয়োজনে এবারের মধুমেলা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করছি। সাগরদাঁড়ির মধুপল্লি, বিদায় ঘাট, কপোতাক্ষ নদ পাড়, জমিদার বাড়ির ¤্রকাননসহ মেলা প্রাঙ্গণ দর্শনার্থীর পদচারণে মুখরিত হয়ে উঠবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

অভিযাত্রী স্কুল অফ ডিবেট: রাইসুল প্রেসিডেন্ট, জুবায়ের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত

কুড়িগ্রামে জেলা টাস্কফোর্সের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

পুঠিয়ার বিড়ালদহ মাজারে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

দলে ফিরলেন লিটন-নাঈম, চমক নিয়ে শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা

ইবি ডিবেটিং সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন

ধৈর্য্য ও সততা ছাড়া রাজনীতি নেতৃত্বহীন হয়ে পড়ে-বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক

কুয়েটের ঘটনার জেরে বুটেক্সে বিক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

‘তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড়দের উন্নয়ন করতে চাই আমরা’-যশোরে বাফুফে সভাপতি

ইবির উপাচার্য কার্যালয়ে তুমুল হট্টগোল, সাংবাদিক ঢুকতে বাঁধা ছাত্রদলের

পবিপ্রবি রোভার স্কাউটের সম্পাদক অধ্যাপক ড. জিল্লুর রহমান