বুধবার, 18 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

খুবিতে প্রথমবর্ষের ওরিয়েন্টেশন ও কোর্স রেজিস্ট্রেশন তারিখ ঘোষণা

প্রতিবেদক
Ratul Khan
বুধবার, ১৮ জুন ২০২৫ - ৯:০৯ অপরাহ্ন

খুবি প্রতিনিধি, 

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও কোর্স রেজিস্ট্রেশন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

সোমবার (১৬ জুন) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১ থেকে ৩ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতিটি ডিসিপ্লিন নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য বিভাগীয় পর্যায়ের ওরিয়েন্টেশন কার্যক্রম পরিচালনা করবে। এতে শিক্ষার্থীদের বিভিন্ন ল্যাবরেটরি, লাইব্রেরি, একাডেমিক ও প্রশাসনিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে পরিচিত করানো হবে।

 

এ ছাড়াও, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির তত্ত্বাবধানে আগামী ৭ থেকে ১৪ জুলাই ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এতে নবীন শিক্ষার্থীদের জন্য একাডেমিক পরিবেশ, নীতিমালা, নৈতিকতা, নিরাপত্তা ও সার্বিক জীবনব্যবস্থা নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হবে।

 

কোর্স রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৭ জুলাই থেকে শুরু হয়ে চলবে ১৩ জুলাই ২০২৫ পর্যন্ত, যেখানে শিক্ষার্থীরা বিনা জরিমানায় তাদের কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে। তবে নির্ধারিত সময়ের পরে, অর্থাৎ ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন করলে নির্ধারিত হারে জরিমানা প্রদান করতে হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নতুন কমিটি প্রকাশ করলো নজরুল বিশ্ববিদ্যালয়ের মেসডা

দ্বিতীয়বারের মতো বাকৃবিতে টেডএক্স: অনুপ্রেরণার নতুন দিগন্ত

জাবিপ্রবিতে ছাত্রশিবিরের দুই খাসি ও এক গরু কোরবানি

বাকৃবির হেলথ কেয়ারে নিম্মমানের স্বাস্থ্যসেবা, ক্ষোভ শিক্ষার্থীদের

চার বছর পর খুবিতে সংগঠন মেলা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

ইবিতে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

বৃষ্টি ভেজায় থেমে নেই দায়িত্ব: ট্রাফিক শিক্ষার্থীদের নীরব যুদ্ধ ঢাকার রাস্তায়

ডিআইইউ সিএসই স্পিকার ক্লাবের নেতৃত্বে সুমাইয়া-মেহেদি