বুধবার, 1 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কীটনাশক নির্ভরতা কমাবে বিটি বেগুন- বাকৃবির অধ্যাপক

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বুধবার, ১ জানুয়ারি ২০২৫ - ৪:০৮ অপরাহ্ন

প্রতিবছর ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণে দেশের বেগুন চাষে ব্যাপক ক্ষতি হয়। এটি কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাধারণত এই পোকা দমন করতে কৃষকরা কীটনাশক ব্যবহার করেন। তবে এসব কীটনাশক পানির উৎস, খাদ্য এবং পরিবেশে মিশে গিয়ে মানুষের ও গবাদিপশুর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ডগা ও ফল ছিদ্রকারী পোকা লার্ভা অবস্থায় বেগুনের সবচেয়ে বেশি ক্ষতি করে। তবে বিটি বেগুন চাষ শুরু হলে কীটনাশকের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমবে এবং বেগুনের উৎপাদন বাড়বে। এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরীফ-আল-রাফি বিটি বেগুনের বৈজ্ঞানিক দিক ও এর পরিচর্যা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন।

অধ্যাপক শরীফ-আল-রাফি বলেন, বিটি শব্দটি এসেছে Bacillus thuringiensis (Bt) নামক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া সাধারণত কীটপতঙ্গদের (যেমন বেল বোরার) বিরুদ্ধে প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে। এই ব্যাকটেরিয়াটি ডগা ও ফল ছিদ্রকারী পোকা কিংবা লার্ভা গ্রহণে গিজার্ড নষ্ট হয়ে যায়। ফলাফল স্বরূপ পোকা বা লার্ভার অন্ত্র নষ্ট হয়ে মারা যায়। বিজ্ঞানীরা এই ব্যাকটেরিয়ার ওই বিশেষ জিন বেগুনের মধ্যে সংযুক্ত করে যার ফলে বেগুনটি কীটদের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। যদিও শুরুতে বিটি বেগুন নিয়ে অনেক বিতর্ক ছিল তবে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি খুবই সম্ভবনাময় ফসল। কীটনাশক ব্যবহার কমার পাশাপাশি এই বেগুন কৃষকের অতিরিক্তি খরচও কমাবে।

তিনি আরও বলেন, বিটি বেগুন মূলত একটি জেনেটিক্যালি মডিফায়েড বেগুন যেটি Bacillus thuringiensis (Bt)  ব্যাকটেরিয়ার জিন ধারণ করে যা কীটপতঙ্গের আক্রমণ থেকে বেগুনকে রক্ষা করে এবং এর নামকরণ হয়েছে সেই জিন (Bt) এর জন্য। 

বিটি বেগুন নিয়ে সাধারণের ধারণা নিয়ে তিনি বলেন, বিটি বেগুন নিয়ে আমাদের একটি ভুল ধারণা আছে। অনেকে মনে করেন যে বেগুন খেলে পোকার ক্ষতি করে সেটা মানুষের ক্ষতি করবে কিনা। কীটনাশক যেমন কিট পতঙ্গের ক্ষতি করে তেমনি মানুষেরও ক্ষতি করে। কিন্তু বিটি বেগুনের ক্ষেত্রে যে ব্যাকটেরিয়ার জিন ব্যবহার করা হয় সেটি শুধু মাত্র ওই বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার ক্ষতি সাধন করে। এই জিন মানুষের অন্ত্রের কোন ক্ষতি করে না বরং নিরাপদ। চাষের ক্ষেত্রে বিটি বেগুনের জন্য আলাদা কোন পরিচর্যার প্রয়োজন হয় না। সাধারণ বেগুনের মতই চাষকরা হয় এই বেগুন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গল টেস্টে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ: নাঈম হাসান

প্রাণিসম্পদ উপদেষ্টার বক্তব্যে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, পবিপ্রবিতে বিক্ষোভ

আড়াইহাজারে অটোরিক্সা উল্টে ১ জনের মৃত্যু

মেডিকেল শিক্ষার্থী তামান্নার শিক্ষার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

শিক্ষকের সম্মানহানীর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন পাবিপ্রবিতে

যবিপ্রবি রিসার্চ সোসাইটির নবীন বরণ ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো ইবির ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ

আজ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনুস

শেকৃবি ল্যাংগুয়েজ ক্লাবের সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক সিয়াম