মঙ্গলবার, 26 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ - ১১:৪১ অপরাহ্ন

আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ চত্বরে শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশ করেন।

এসময় শিক্ষার্থীরা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভকারীদের মধ্যে অ্যানিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ১৭তম ব্যাচের শিক্ষার্থী যায়েদ আহমদ বলেন, “হিন্দুত্ববাদিদের আগ্রাসন রুখে দিতে এদেশের জনগণ সদা জাগ্রত। উগ্রবাদী ইস্কনকে নিষিদ্ধ করতে হবে এবং আলিফ ভাইয়ের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।”

এসময় একই অনুষদের ১০ম ব্যাচের অপর আরেক শিক্ষার্থী আহমদ তূর্য বলেন, “ইস্কন আরএসএস এর একটি ধর্মীয় রাজনৈতিক সংগঠন, যাদের মূল উদ্দেশ্য এই উপমহাদেশে অখন্ড ভারত প্রতিষ্ঠা করা। তারা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই উপমহাদেশে মুসলিমদের ক্ষয়ক্ষতি করে আসছে। বিশেষ করে লাভ জিহাদ নামে, তারা মুসলিম মেয়েদের টার্গেট করে বিপথগামী করছে। তাই এখনই আমাদের সচেতন হতে হবে এবং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

প্রসঙ্গত, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামে  সরকারি আইনজীবী নিহতের ঘটনা ঘটেছে।

সর্বশেষ - শিক্ষা