বৃহস্পতিবার, 20 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকৃবির আওয়ামীপন্থি ১২ শিক্ষককে বরখাস্ত

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:২৩ পূর্বাহ্ন

স্বৈরাচার বিরোধী জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ও আন্দোলন দমনে সংশ্লিষ্টতার অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আওয়ামীপন্থি ১২ জন শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২৪ সালের জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র আন্দোলনে সরকারি নিপীড়নের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া, নির্যাতন-সহিংসতায় সম্পৃক্ততা এবং আওয়ামী সরকারের দলীয় এজেন্ট বাস্তবায়নে ভূমিকা রাখার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বরখাস্তকৃত শিক্ষকগণ হলেন- অধ্যাপক ড. মো: হারুন-উর-রশিদ, ড. দেবু কুমার ভট্টাচার্য, অলি আহাদ সেতু, অধ্যাপক ড. শরমিন চৌধুরী, অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, অধ্যাপক ড. আয়েশা আক্তার, রুহুল আমিন, চৈতি দে পূজা, ড. ছাবেরা ইয়াছমীন, মো. ওমর আলী মল্লিক, অধ্যাপক ড. শাহ জহির রায়হান ও মো. জিয়াউর রহমান ভূঁঞা।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশিদ ভূইয়া, উপ-উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল এবং ট্রেজারার অধ্যাপক ড. নজরুল ইসলাম এর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে তাদের অবস্থান এবং কার্যক্রমের তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়।

তদন্তে গঠিত কমিটির পর্যবেক্ষণে অভিযুক্তদের দলীয় আনুগত্যের মাধ্যমে প্রশাসনের সহায়তায় আন্দোলন দমন এবং শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করার তথ্য উঠে আসে। এছাড়াও, তদন্ত প্রতিবেদনে আরও কিছু কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিলো ওই কমিটি। জানা যায়, তদন্তে ১০০ জন শিক্ষক, ৩০ জন কর্মকর্তা এবং আন্দোলনে সম্পৃক্ত শতাধিক শিক্ষার্থীর তথ্য এবং ২০ জন শিক্ষক, ১৫ জন কর্মকর্তা ও ৩৫ জন শিক্ষার্থীর স্বাক্ষরকৃত তথ্যের ভিত্তিতে উক্ত শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আনিত অভিযোগ চূড়ান্ত ভাবে যাচাই করা হয়।

বরখাস্তের সিদ্ধান্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটির সুপারিশক্রমে ১২ জন শিক্ষক, ৭ কর্মকর্তা ও ১১ জন কর্মচারী কে চাকুরি থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। সিন্ডিকেট থেকে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয় যাদের চূড়ান্ত তদন্তে উক্ত সিদ্ধান্ত স্থায়ীভাবে কার্যকর করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বশেফমুবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

রাবি আরবি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশনের সময় বাড়লো

জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচারসহ তিন দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

পবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সার্টিফিকেট তোলার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ বুটেক্স শিক্ষার্থীদের

Two Indian fighter jets shot down in Pakistan’s retaliation

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ ও ডাকাত দলের গোলাগুলি ; পুলিশসহ আহত-২, আটক ৫

অফিশিয়াল লোগো উন্মোচন করলো জাবিপ্রবি

মুরাদনগরে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর প্রত্যাবর্তন উপলক্ষে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইউনিসেফ ও UNV-এর উদ্যোগে প্লাস্টিক রিসাইক্লিং কর্মসূচি