রবিবার, 16 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে গ্রীণ ফোরামের কুরআনের শিক্ষা ও রমাদান শীর্ষক সেমিনার 

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ১৬ মার্চ ২০২৫ - ৪:৩০ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গ্রীণ ফোরামের আয়োজনে “কুরআনের শিক্ষা ও রমাদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ সভাপতিত্বে ও গ্রীণফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আব্দুল মাসুদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ। আরো উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, গ্রীণফোরামের অন্যান্য নেতৃস্থানীয় শিক্ষকসহ উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী। সেমিনারে বক্তারা কুরআনের বিভিন্ন আয়াত ও রমজানের করণীয় ও ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ বলেন, “কুরআনের আলোচনা একবছর বা একদিন বা দুইদিনে শেষ করা যাবে না। আমরা প্রায় একা একা ইফতার করি। কিন্তু খাবার সামনে রেখে ইফতারের সময় না হওয়া পর্যন্ত কেন খাই না। কারণ মনেকরি আল্লাহ আমাদের দেখছে।” প্রধান আলোচক ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ কুরআনের বিভিন্ন আয়াত নিয়ে আলোচনা করেন এবং তিনি বলেন, “কুরআন হলো আমাদের গাইডলাইন। এটা ফলো করলে জীবনে সফলতা আসবে অন্যথায় জীবনে ধ্বংস আসবে।” বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা সবসময় যেন সেভাবে চলতে পারি ও কুরআনের শিক্ষায় নিজেকে গড়ে তুলতে পারি। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “গ্রীণ ফোরাম আমাদের মধ্যকার শিক্ষাটাকে শাণিত করার আয়োজন করেছেন।” তিনি আরো বলেন, আমাদের নবীজি যেভাবে রোজা পালন করেছেন আমরাও যেন সেইভাবে রোজা পালন করতে পারি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে ভ্যান নিয়ে কিশোরকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহে গত ২ বছরে ৫০ এর অধিক কঙ্কাল চুরি

নাগেশ্বরীতে ফ্যাসিস্ট প্রভাবের বিরুদ্ধে ইউএনও বরাবর বিএনপির স্মারকলিপি প্রদান

ইবিতে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

হলে থাকা শিক্ষার্থীদের জন্য কোরবানির আয়োজন, উপাচার্যের প্রথম ঈদ ক্যাম্পাসে

পাবিপ্রবি প্রেসক্লাবের আয়োজনে দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল

নাগেশ্বরীতে ৩ আ’লীগ নেতা গ্রেফতার।

আশিয়ানের সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ

কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া পূর্ব পাড়ায় বার্ষিক সুন্নী মহাসম্মেলন আগামী ২ ফেব্রুয়ারি

ভাষা আন্দোলনের আলোচিত ও স্মৃতিময় স্থান ময়মনসিংহের বিপিন পার্ক নামফলক স্থাপনের দাবি