রবিবার, 2 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিরাজগঞ্জের কামারখন্দে গোসল করতে গিয়ে ৩ স্কুল শিক্ষার্থী নিখোঁজ

প্রতিবেদক
মোঃ মামুন সেখ জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ৷
রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:১৪ পূর্বাহ্ন

বন্ধুর বাড়ি বেড়াতে এসে নদীতে গোসল করতে নামায় ০৩(তিন) স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়ে যায়৷  এ ঘটনাটি ঘটে আজ শনিবার (১লা ফেব্রুয়ারী) বিকেল দেড়টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাটিবেলাই নদীর ঘাটে৷ 

নিখোঁজ স্কুলছাত্ররা হলো, ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫), সিরাজগঞ্জ শহরের বাসিন্দা কৃষ্ণ (১৫) ও সারজিল (১৫)। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সৈকত ও আব্দুল মমিন বলেন, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। বেড়াতে এসে তারা ছয়জন দুপুরে ফুলজোড় নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তিনজন নদীতে ডুবে যায়। অপর তিনজন সাঁতরে উঠে আসে।

কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীর পানির গভীরতা ২০ থেকে ২৫ ফুট হওয়ায় নিখোঁজদের সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে। খুব দ্রুতই তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করবেন।

কামারখন্দ থানার ওসি মো. মোখলেসুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস টিমের সদস্যরা রয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

চোকার্স-এর তকমা ঘুচালো প্রোটিয়ারা

১৪ বছর পর হতে যাচ্ছে যশোর জেলা বিএনপির কাউন্সিল, ৫ সদস্যের কমিটি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেলো সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

মাস্টারিং বিজনেস কম্পিটিশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাস্টারিং বিজনেস কম্পিটিশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নানা আয়োজনে যবিপ্রবিতে জুলাই বিপ্লব উদযাপন

হাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি

পাবিপ্রবির ছাত্রলীগ নেতা আটক বিকেলে ঘুরতে গিয়ে

বিইউপি’র ‘ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫’-এ শেকৃবির ‘সপ্তক’-এর সেরা অর্জন

বিইউপি’র ‘ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫’-এ শেকৃবির ‘সপ্তক’-এর সেরা অর্জন

যশোরের নার্সিং শিক্ষার্থীদের আজ থেকে ৯দিনে কর্মবিরতি শুরু

যশোরে কৃষকদল সভাপতিকে গুলি করে হত্যা