বুধবার, 18 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ট্রাম্পের হুমকির জবাবে খামেনির যুদ্ধ ঘোষণা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বুধবার, ১৮ জুন ২০২৫ - ১১:৪৮ পূর্বাহ্ন

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হত্যার হুমকির জবাবে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, ‘মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই ঘোষণায় তিনি আরও বলেন, ‘সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে আমাদের কঠিন জবাব দিতে হবে। তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।’

খামেনির এই বক্তব্য সামনে এসেছে এমন এক সময়, যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে বলেন,
‘আমরা জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, তবে এখনই তাকে হত্যা করবো না।’

এর কিছুক্ষণ পর তিনি আরও বলেন, ‘ইরানের আকাশসীমা এখন আমাদের নিয়ন্ত্রণে।’ পরে আরেকটি বার্তায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করা হয়।

খামেনি যে “হায়দার”-এর নামে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন, সেই হায়দার হলেন ইসলামের চতুর্থ খলিফা এবং শিয়া মুসলমানদের প্রথম ইমাম ইমাম আলি (রা.)। তাকে ‘হায়দার’ বা ‘সিংহ’ উপাধিতে স্মরণ করা হয়।

ধর্মীয় আবেগ, রাজনৈতিক প্রতিক্রিয়া এবং সামরিক বার্তার সমন্বয়ে খামেনির এই ঘোষণাকে মধ্যপ্রাচ্য পরিস্থিতির জন্য একটি নতুন মোড় হিসেবেই দেখছে আন্তর্জাতিক মহল।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বরখাস্ত শিক্ষক-কর্মকর্তাদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

নদী গবেষণা ইনস্টিটিউটের সার্কুলারে নেই ফিশারিজ; শিক্ষার্থীদের ক্ষোভ

আর চুপ থাকার পরিবেশ নেই: ঢাকার অচলাবস্থা নিয়ে উপদেষ্টা আসিফের ক্ষোভ

১৮ বছরের অপেক্ষা শেষে স্বপ্নপূরণ, আইপিএল শিরোপায় মুখর কোহলির বিজয়ের উল্লাস

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র

মাভাবিপ্রবিতে ‘পর্দা কর্ণার’ স্থাপনের দাবি, প্রশাসনের দৃষ্টিপাত চান নারী শিক্ষার্থীরা

গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ

মহাখালী থেকে তামাক কারখানা অপসারণের দাবিতে মানববন্ধন

গোবিন্দগঞ্জে সাঁওতালের বসত বাড়িতে হামলা অগ্নিসংযোগ