বুধবার, 29 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নীতিমালা নেই দোকান স্থাপনের, সৌন্দর্য হারাচ্ছে ইবি

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ - ৫:০১ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপরিকল্পিতভাবে স্থাপন করা হচ্ছে দোকানপাট। এতে হুমকির সম্মুখীন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রকৃতি। নষ্ট হচ্ছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। এদিকে এসব দোকান স্থাপনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। তবে নীতিমালার বিষয়ে পরিকল্পনা রয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্থায়ী ও ভ্রাম্যমাণ মিলে প্রায় শতাধিক দোকান রয়েছে। এসবের মধ্যে অধিকাংশই চা-সিগারেটের দোকান। বাকীগুলো খাবার হোটেল। কিছু রয়েছে স্টেশনারি দোকান। তবে একই ধরনের একাধিক দোকান থাকলেও ক্যাম্পাসে কোনো ফার্মেসি, সেলুন ও লন্ড্রির দোকান নেই। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের সামনে, জিয়া মোড়ে, ঝাল চত্বরে এবং ডরমিটরির সামনে এসব দোকান অবস্থিত। এসব খাবার হোটেলের রান্নার ধোঁয়ায় ক্যাম্পাসের পরিবেশ প্রকৃতি হুমকির মুখে পড়ছে। এছাড়া এসব দোকানের বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোনো পরিকল্পিত ব্যবস্থা নেই। ফলে দোকানগুলো যত্রতত্র বর্জ্য ফেলায় ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছে। বিশেষ করে জিয়া মোড়ে এবং বঙ্গবন্ধু হলের পুকুরের পাশে খাবারের উচ্ছিষ্ট ফেলায় এসব স্থান থেকে অনবরত দুর্গন্ধ ছড়ায়। এতে স্বাস্থ্যঝুকিতে পড়ছেন শিক্ষার্থীরা। এছাড়া এসব উচ্ছিষ্টের কারণে মশার উপদ্রব বাড়ছে। নেই পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা।

বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিস সূত্রে জানা যায়, স্থায়ী ও ভ্রাম্যমাণ প্রায় শতাধিক দোকানের মধ্যে থেকে ৫৪ টি দোকান থেকে ভাড়া তুলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ভ্রাম্যমাণ দোকানগুলোর বিষয়ে স্টেট অফিস অফিসিয়াল কোনো অনুমতি দেয়না। ভ্রাম্যমাণ দোকানগুলো বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ব্যক্তিদের ছত্রছায়া গড়ে উঠছে। এসব দোকানের বিষয়ে কোনো ব্যবস্থা নিতে গেলে সেইসব ব্যক্তিদের বাঁধার মুখে পড়ছে প্রশাসন। এছাড়া ক্যাম্পাসে দোকান স্থাপনের বিষয়ে নির্দিষ্ট কোনো নীতিমালা নেই। ফলে যত্রতত্র দোকান গড়ে উঠছে। তবে সুনির্দিষ্ট পরিকল্পনার বিষয়ে ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এ বিষয়ে স্টেট অফিসের প্রধান আলাউদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দোকান স্থাপনে নির্দিষ্ট কোনো নীতিমালা নেই। তবে কিভাবে পরিকল্পিতভাবে দোকান স্থাপন করা যায় সে বিষয়ে পরিকল্পনা হচ্ছে। তাছাড়া বিভিন্ন ছাত্রসংগঠনের ছত্রছায়ায় অপরিকল্পিত দোকান গড়ে উঠছে। যত্রতত্র ভ্রাম্যমাণ দোকান বসছে। এ বিষয়ে আমরা কোনো পদক্ষেপ নিতে গেলে ছাত্রসংগঠনের লোকজন এসে বাঁধা দেয়। তাই শক্ত কোনো পদক্ষেপ নেওয়া যায় না।’

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসের দোকানের বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। স্থায়ী দোকানগুলোকে শীগ্রই একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে নিয়ে আসা হবে। আমরা আপাতত কেন্দ্রীয় মসজিদের নিচে এবং বঙ্গবন্ধু হলের পুকুরের পাশের স্থান দুটি সিলেক্ট করেছি। সেখানে সব দোকান নিযে আসা হবে। এছাড়া ভ্রাম্যমাণ দোকানগুলো উঠিয়ে দেওয়া হবে।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘আমি প্রক্টর হওয়ার পরে কোনো দোকানের অনুমোদন দেওয়া হয়নি। দোকান স্থাপনের বিষয়ে অনেকগুলো আবেদন করা হয়েছে। এ বিষয়ে কিভাবে সুনির্দিষ্টভাবে দোকানের অনুমোদন দেয়া যায় সে বিষয়ে আমরা ভাবছি।’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ছাত্র অধিকার পরিষদ হাবিপ্রবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

হাবিপ্রবির শিল্প ও সাহিত্য সমিতির নেতৃত্বে মিষ্টি-ইসরাফিল

সিএনজি-অ্যাম্বুল্যান্সের সংঘর্ষে প্রাণ গেলো দুই যাত্রীর

নারী ফুটবলে অস্থিরতা: কোচ বাটলারের হুঁশিয়ারি, কঠোর অবস্থানে খেলোয়াড়রা

নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম

শহরজুড়ে নারীদের নিরাপত্তাহীনতা: নারী শিক্ষার্থীদের ভয়াবহ অভিজ্ঞতা

ভবিষ্যতের নেতৃত্ব শ্রমের মূল্য বোঝে: মে দিবস উপলক্ষে মাভাবিপ্রবি ছাত্রদের ভাবনা

“ভোক্তা সচেতন হলে পুরো খাদ্য ব্যবস্থাই নিরাপদ হবে”

সড়ক দুর্ঘটনায় যবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

দেশের খাদ্য নিরাপত্তা নিয়ে বাকৃবিতে সেমিনার অনুষ্ঠিত