রবিবার, 12 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে নগর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত ব্যতিক্রমী আনন্দ মিলন মেলায়

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ - ৮:৫৩ অপরাহ্ন

নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে হলে দলের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে- অনিন্দ্য ইসলাম অমিত

যশোরে নগর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত ব্যতিক্রমী আনন্দ মিলন মেলায় সংগঠনের  খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সে স্বপ্ন পূরণ করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে কাঙ্খিত স্বপ্ন পূরণ হবে না। সে বার্তা পৌঁছে দিতেই বিগত ফ্যাসিস্ট সরকারের দেয়া মিথ্যা মামলায় যারা জর্জরিত এবং নির্যাতিত হয়েছেন তাদের সম্মান জানানোর জন্যই আজকের এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।’ ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে নিপীড়িত জনতা ও স্বজনদের এক মিলনমেলা উত্তোর স্মৃতিচারণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে বক্তব্য রখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, বিশিষ্ট সাংবাদিক হারুন জামিল, মহিলাদলের নেত্রী আনোয়ারা খাতুন আনু, যুবদল নেতা কামরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা নির্মল কুমার বিট প্রমূখ।

বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ‘আজকে দেশের যে পরিবর্তন সাধিত হয়েছে তা একক কোন রাজনৈতিক দলের কৃতিত্ব নয়। ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা কাজ করেছে, অত্যাচার নির্যাতন সহ্য করে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়েছে তাদেরকে আজ একতাবদ্ধ থাকতে হবে। বিএনপি’র এ মিলনমেলায় এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।

 

 

সকাল ১১টা থেকে শুরু হওয়া এ মিলন মেলা শেষ হয় সন্ধ্যার আগে। মিলনমেলায় অংশনেন মিথ্যা মামলায় জর্জরিত ২৬শ নেতা কর্মী, শহীদ পরিবার, আহত পরিবার, আওয়ামী  নির্যাতনে যাদের বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে, পুড়িয়ে দেয়া হয়েছে, ধর্মীয় নেতা, উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ, ক্রীড়া অঙ্গনের কর্মী, মানবাধিকার কর্মী এবং যারা গণআন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ও যশোরের সর্বস্তরের পেশাজীবী নেতৃবৃন্দসহ পাঁচ সহ¯্রাধিক ব্যক্তিবর্গ এই মিলন মেলায় অংশগ্রহণ করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

দিনে বখশিশের খোঁজে ব্যস্ত নৈশপ্রহরী, রাতে দায়িত্বে গাফিলতি

ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দীন রানা ডিবি পুলিশের হাতে গ্রেফতার

বামনডাঙ্গা ইউনিয়নে WFP কার্যক্রমে হরিলুট: চেয়ারম্যান ও কাজ পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগ

হোসেনপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

পোরশায় বালিয়াচান্দা মাদ্রাসা উন্নয়নে ৫টি গাছ বিক্রয়

রাজনীতিমুক্ত পাবিপ্রবি ক্যাম্পাসে প্রকাশ্যে ছাত্রদলের কর্মসূচি

ঈদে মাভাবিপ্রবিতে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতার খাবারের আয়োজন

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বুটেক্স সাংবাদিক সমিতি

নড়াইলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিম গ্রেফতার

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩