শনিবার, 10 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাভাবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলা, আসামি গ্রেপ্তারে পুলিশকে ৪ ঘণ্টার আল্টিমেটাম

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ১০ মে ২০২৫ - ১১:৪৪ অপরাহ্ন

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধর ও হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে টাঙ্গাইল সদর থানা ও সংলগ্ন এলাকা। আজ শনিবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম কাজল দেবনাথ, তিনি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী।

এ ঘটনায় অজ্ঞাতনামা তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার বিবরণ অনুযায়ী, বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে কাজল দেবনাথ টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার “কোলকাতা বিরিয়ানি” রেস্টুরেন্টে খেতে গেলে তিনজন অজ্ঞাত যুবক মোটরসাইকেলযোগে সেখানে এসে তার বাড়ি কোথায়—এমন প্রশ্ন করে। পরে কথা বলার একপর্যায়ে তারা মোটরসাইকেলের চাবি, কাচের গ্লাস এবং হাত দিয়ে কাজলকে মারধর করে। এতে তিনি রক্তাক্ত হন। হামলার কারণ জানতে চাইলে তারা অকথ্য ভাষায় গালাগাল করেন এবং বিভিন্ন হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন।

কাজল দেবনাথ জানান, “হামলাকারীদের কাউকেই তিনি চিনতেন না এবং কেন এমন হামলার শিকার হলেন, তাও বুঝতে পারছেন না।” ঘটনার পরপরই শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং টাঙ্গাইল সদর থানা ঘেরাও করে অবস্থান করছেন। সন্ধ্যা ৭টার দিকে থানায় অভিযোগ দায়ের করেন।

রাত ৯ টায় শিক্ষার্থীরা দাবিতে বলেন, আজ রাত ১টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের ৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এ ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আশ্বস্ত করেন, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং ৪ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মাভাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শাল্লার পাঁচ গ্রামে ফিরে এলো আলো, তিন বছরের অন্ধকার কাটলো

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণদের গণধর্মঘট: ভবিষ্যৎ সুরক্ষার আহ্বান

পাঁচ বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা, অভিভাবক-শিক্ষার্থীদের স্বস্তি

বেরোবিতে গাইবান্ধা জেলা সমিতির নবীনবরণ ও ইফতার

কৃষি গুচ্ছের ফল প্রকাশ, মেধা তালিকায় ৩৮৬৩ জন

শুল্ক প্রত্যাহারসহ চার দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

কুড়িগ্রামে বিএনপির বিশাল জনসভা: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নিরপেক্ষ নির্বাচনের দাবি

গোবিপ্রবি’তে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

মোহনপুরে দেশী অস্ত্রসহ গ্রেপ্তার ৪ জন

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে আসামী পালাতে গিয়ে আহত