বৃহস্পতিবার, 23 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জয়পুরহাটে শিক্ষার্থী হত্যা মামলায় আ’লীগ নেতা ও সাবেক মেয়র হাবিব গ্রেফতার

প্রতিবেদক
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ - ৯:২০ পূর্বাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবি  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র  হাবিবুর রহমান হাবিবকে   গ্রেফতার করেছে  পুলিশ। রাজধানীর  ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।    বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি শাহেদ আল মামুন। 
গ্রেফতারকৃত  হাবিবুর রহমান হাবিব পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে।  তিনি পাঁচবিবি পৌর সভার মেয়র ছিলেন । ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জয়পুরহাটে দুটি  হত্যা মামলাসহ একাধিক  মামলা হয়েছে তার নামে। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
ওসি শাহেদ আল মামুন জানান, পাঁচবিবি  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র  হাবিবুর রহমান ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়   সন্দেহজনক হিসেবে চলাফেরা করছিল। এসময় স্থানীয়রা  তাকে আটক করে ঢাকা শিল্পাঞ্চল থানায় সোপর্দ করে। পরে শিল্পাঞ্চল  থানা পুলিশ জয়পুরহাট সদর থানায় খবর দেয়। জয়পুরহাট সদর থানা  পুলিশকে অবহিত করে। জয়পুরহাটের পুলিশের একদল টিম ঢাকায় অবস্থান করছিল। পরে ঢাকায় অবস্থানরত   পুলিশের সদস্যরা হাবিবকে গ্রেপ্তার জয়পুরহাটে নিয়ে আসেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোরে গুলিবিদ্ধ হানিফ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

সোহরাওয়ার্দী কলেজের ২০২৪: সংগ্রাম, সংকট, সমাধান

পোরশায় নবতান সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে কেরাত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত

জাবিপ্রবিতে ছাত্রদল কমিটির সভাপতি পদে ৫ এবং সাধারণ সম্পাদক পদে ১৪ জন

রাবিতে বার্ষিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের সুযোগ, বেড়েছে শূন্য আসন

ময়মনসিংহে তারুণ্যের উৎসব উদযাপন

দক্ষিণ তারাবুনিয়া ছাত্র কল‍্যাণ সংগঠনের ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত

বড়াইবাড়ি সীমান্তে ১৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ মুখোমুখি

অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় কুড়িগ্রামের ডিসি সহ ৮ কর্মকর্তাকে হাইকোর্টে তলব।