সোমবার, 6 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবি’র নতুন রেজিস্ট্রারকে বগুড়া জেলার শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা

মো সাইফুল ইসলাম
মো সাইফুল ইসলাম
সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ - ৮:০০ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বগুড়া জেলার শিক্ষক অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া বগুড়ার শিক্ষার্থীরা।

৬ জানুয়ারি (সোমবার) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নব নিযুক্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. ইকতিয়ার উদ্দিন কে বিশ্ববিদ্যালয়ের বগুড়া জেলার শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মতবিনিময় করেন।

গতকাল (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে সাবেক রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক মো. আবদুল লতিফ এর পরিবর্তে  অত্র অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিনকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ আল মুক্তদির সৌমিক বলেন, “বগুড়ার কৃতি সন্তান  প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন স্যার রেজিস্ট্রার( অ. দা.) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বগুড়া ছাত্র কল্যাণ সমিতি পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় জানানো হচ্ছে। আশা রাখি স্যার উনির দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন।”

মাস্টার্স ১ম সেমিস্টারের শিক্ষার্থী মো: মোহতাসিম আরাফ বলেন, “বগুড়ার কৃতি সন্তান, সৎ ও ছাত্রবান্ধব শিক্ষক প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন স্যারকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার পদে দায়িত্ব গ্রহনের জন্য বগুড়া জেলা থেকে আগত শিক্ষার্থীদের পক্ষ থেকে স্যারকে অসংখ্য অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্যার তার দৃঢ় চেতনা, সৃজনশীলতা, দূরদর্শী নেতৃত্ব এবং অভিজ্ঞতার আলোকে আমাদের প্রান প্রিয় বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিয়ে যাবেন।

২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মোঃ মাহাবুব আলম বলেন, “২৪ এর স্বাধীনতার পরবর্তী সময়ে সকল প্রতিষ্ঠান সহ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ গুলোতে যে যোগ্য ব্যাক্তিদের দ্বায়িত্ব দেওয়া হচ্ছে, তারই ধারাবাহিকতায় দক্ষিণ বঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ পবিপ্রবিতে সৎ ও যোগ্য ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ পায়। পাশাপাশি আমাদের সকলের প্রানপ্রিয় শিক্ষার্থী বান্ধব শিক্ষক জনাব ড. মোঃ ইকতিয়ার উদ্দিন স্যার কে রেজিস্ট্রারার এর অতিরিক্ত দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশাবাদী যে পবিপ্রবির বর্তমান  দক্ষ প্রশাসনের সাথে একত্রে উনি উনার সততা ও দক্ষতার মাধ্যমে সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন, পাশাপাশি শিক্ষার্থীদের সকল ধরনের সমস্যা সমাধানে সাহায্য ও সহযোগিতা করবেন। আমরা এটা আশাবাদী যে পবিপ্রবির বর্তমান দক্ষ ও যোগ্য প্রশাসন এবং শিক্ষার্থীবৃন্দ উনাকে সকল কাজে সাহায্য ও সহযোগিতা করবেন।”

নব নিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। দোয়া করবে যেন এই জুলাই আগস্ট কে স্মরন রেখে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে এগিয়ে নিয়ে যেতে পারি”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার 

অভিন্ন সুরে এক সুস্থ পৃথিবীর স্বপ্ন নিয়ে ওয়ান হেলথ দিবস

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী

জিএসটি গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত

ফুটবল খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা সহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৩০ নেতাকর্মীর নামে মামলা

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ ও ডাকাত দলের গোলাগুলি ; পুলিশসহ আহত-২, আটক ৫

বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবীতে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

১৬ বছর পর রাবিতে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

হোসেনপুরে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার আটশত চারা বিতরণ শিক্ষার্থীদের হাতে ৪টি করে চারা তুলে দিলেন ইউএনও কাজী নাহিদ ইভা