রবিবার, 1 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার 

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ১ জুন ২০২৫ - ১২:৪৮ অপরাহ্ন

জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে ষাট পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রবিউল ইসলাম (৩৮) ও মোঃ রমজান আলী (২২) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি জানান, নড়াইল থেকে গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলাম (৩৮) নড়াইল লোহাগড়া থানাধীন এড়েন্দা গ্রামের মৃত মহোর আলীর ছেলে ও মোঃ রমজান আলী (২২) একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

শনিবার (৩১ মে) নড়াইল জেলার সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া গ্রামস্হ মেসার্স স্টার ব্রিকস এর সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম, এএসআই(নিঃ) শেখ কামরুজ্জামান ও এএসআই (নিঃ) সেলিম মুন্সি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রবিউল ইসলাম (৩৮) ও মোঃ রমজান আলী (২২) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ষাট পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শহরজুড়ে নারীদের নিরাপত্তাহীনতা: নারী শিক্ষার্থীদের ভয়াবহ অভিজ্ঞতা

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ক্রিকেটে কৃষিকে হারিয়ে চ্যাম্পিয়ন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদ 

পুঠিয়ার বিড়ালদহ মাজারে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

ডিআইইউ সাংবাদিক সমিতির উদ্যোগে জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত

ক্যাম্পাসে আমভর্তা খাওয়া নিয়ে শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ

নিখোঁজের ১২ দিনেও সন্ধান মেলেনি চতুর্থ শ্রেণির ছাত্রের

কুবিতে শিক্ষক নিয়োগ অস্বচ্ছতার অভিযোগের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১০৮ জন নতুন শিক্ষানবিশ সদস্য নিয়ে পবিপ্রবি সাংবাদিক সমিতির যাত্রা

বাকৃবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু

প্রজেক্ট সমৃদ্ধি: পুরোনো কাপড়ের নতুন গল্পে বদলাচ্ছে জীবনের অধ্যায়