সোমবার, 17 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবি শাখার নতুন কমিটি দিয়েছে ছাত্রদল

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ - ১০:২৯ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে কেএম তরিকুল ইসলামকে মনোনীত করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পাবিপ্রবি শাখা ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি ফসিউল হক ইমন, সহসভাপতি আমিরুল ইসলাম আবির, ময়েন উদ্দিন, মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের, মিরাজুল ইসলাম মিরাজ, সিরাজুম মনির, শরিফুল ইসলাম, সৌমিক উদ্দিন আহমেদ, ওলী উল্লাহ, সালমান সাদিক শুভ, সাংগঠনিক সম্পাদক আবদুল মইন অলীভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক সজল, প্রচার সম্পাদক রোমেল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সজীব প্রামাণিক, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মেহেদি হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক ফাইরুজ আনিকা, ক্রীড়া সম্পাদক জাকির আল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

চুরির অভিযোগে কুবি শিক্ষার্থীকে পুলিশে

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক‌ই পরিবারের তিনজনের

আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নয়, প্রতিশোধ চায় ইরান

রূপগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ আর নেই

প্রথম ব্যাচকে বরণ করলো যবিপ্রবির বিএমবি বিভাগ

যশোরের সাংবাদিক অভিকে হত্যার হুমকি

রাবি সায়েন্স ক্লাব আয়োজিত ‘ন্যাশনাল ফিয়েস্টা’ শুরু শুক্রবার, চলবে ৩দিন

রাজানগরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আশিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নড়াইলে দুই ব্যক্তি খুন, আহত ৩০