সোমবার, 5 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন সংগঠন

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ৫ মে ২০২৫ - ২:১১ অপরাহ্ন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের  ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের বিড়ম্বনামুক্ত রাখতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে এসেছে।

সোমবার পরীক্ষারকে কেন্দ্র করে এর আগের দিন থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। তাদের আবাসন ব্যবস্থা করতে সহযোগিতা করেছে ছাত্রশিবির, ছাত্রদল , বৈষম্য বিরোধী শিক্ষার্থীসহ অন্যান্য সামাজিক সংগঠন।

পরীক্ষার দিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে শৃঙ্খলা রক্ষা ও দিকনির্দেশনায় সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে বিএনসিসি, রেড ক্রিসেন্ট ,রোভার স্কাউট এবং বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যদের। পাশাপাশি রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সহায়তা বুথ স্থাপন করে পরীক্ষার্থীদের জন্য নানা ধরনের সেবা প্রদান করেছে।

সহায়তা বুথগুলো থেকে পরীক্ষার্থীদেরকে সরবরাহ করা হয়েছে খাবার পানি, শরবত ,ফার্স্ট এইড, ওষুধ, কলম, স্যালাইন, শিক্ষা উপকরণসহ প্রয়োজনীয় নানা সামগ্রী। এছাড়া, বিভিন্ন সংগঠন অভিভাবকদের জন্যও রেখেছে বসার শেড, পানির ব্যবস্থা। মহাসড়কে যানজট নিরসনে কাজ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

 

কুমিল্লা থেকে আগত সাকলাইন নামের একজন পরীক্ষার্থী বলেন, বাড়ি থেকে বিশ্ববিদ্যালয় দূরে হওয়ায় কারণে থাকার ব্যবস্থা নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা যথাসাধ্য সহযোগিতা  করেছেন এবং আবাসিক হলে থাকার ব্যবস্থা করেছেন। তাদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

একজন অভিভাবক সালমা ইসলাম বলেন, লেজুড়বৃত্তিক রাজনীতি থেকে বেরিয়ে ছাত্র সংগঠনগুলোর এমন আয়োজন প্রশংসনীয়। আমি সকল পরীক্ষার্থীর মঙ্গল কামনা করছি।

শাখা ছাত্রশিবিরের সভাপতি শেখ রিয়াদ জানান, পরীক্ষার্থীদের জন্য খাবার পানি, শরবত, দিকনির্দেশনা ও শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের বিড়ম্বনামুক্ত রাখতে ছাত্রশিবির সচেষ্ট রয়েছে।

 

শাখা ছাত্রদলের আহ্বায়ক বার্নাড পলাশ বলেন, দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের জন্য আমরা থাকার ব্যবস্থাসহ প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।এছাড়াও পরীক্ষার পর ট্রাফিক পুলিশের পাশাপাশি যানজট নিরসনে কাজ করা হয়েছে।

 

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

সর্বশেষ - শিক্ষা