শুক্রবার, 23 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শায়েস্তাগঞ্জে  ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শুক্রবার, ২৩ মে ২০২৫ - ২:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার অলিপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় একটি ট্রাকও আটক করা হয়।

আটককৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার সদরের শিবগঞ্জ গ্রামের মোঃ আব্দুল মতিন এর পুত্র মোঃ রাসেল (২৬), একই গ্রামের মোঃ হাবিবুর রহমানের পুত্র মোঃ বাবু হোসেন (২৫)। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য র‍্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত ভোর সাড়ে পাঁচটার দিকে র‍্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অলিপুর রেলগেট এলাকায় অভিযান চালায়। এ সময় ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে।

অভিযানকালে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে। র‍্যাব-৯, সিলেট অতিঃ পুলিশ সুপার মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তাদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে। দেশের মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জনগনের ভোট বিহীন সরকার দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকতে পারেনা: মামুন মোল্লা

বশেমুরবিপ্রবি: ভিসি, প্রো-ভিসি নিয়োগ, শিক্ষার্থীদের প্রত্যাশা

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ সোমবার সন্ধ্যায়

পাবিপ্রবি শাখার গ্রীন ভয়েসের নবীন বরণ অনুষ্ঠিত

গণহত্যা দিবসে বাকৃবিতে শিশু-কিশোরদের শিল্পিত স্মরণ

রাজশাহীতে গরুরহাট নিয়ে উত্তেজনা

ডিআইইউ সাংবাদিক সমিতির উদ্যোগে জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত

পোরশায় নবতান সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে কেরাত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত

রাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী কুরআন উপহার কর্মসূচি

যশোরে ১৫ লক্ষাধিক মানুষের উপস্থিতি শেষ হয়েছে তাফসিরুল কুরআন মাহফিল