শনিবার, 1 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইবির তিন শিক্ষার্থী

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
শনিবার, ১ মার্চ ২০২৫ - ২:০৯ অপরাহ্ন

১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের তিন শিক্ষার্থী।

 

গত রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়।

 

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণরা হলেন আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জান্নাতুল আয়শা রিতু ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেহেনাজ হুমায়রা কোহেলী এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯  শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস.এম. নাহিদ হাসান জয়। এদের মধ্যে মেধাতালিকায় ৩৪তম স্থানে রয়েছেন এস.এম. নাহিদ হাসান জয়। 

 

সাফল্যের বিষয়ে জানতে চাইলে নাহিদ হাসান জয় বলেন, প্রথমেই মহান আল্লাহ তাআলার প্রতি অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন। কুরআনের সেই আয়াত মনে পড়ে যায় যে শিঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই আমার ইচ্ছে ছিল যে একদিন বিচারক হয়ে দেশ ও দেশের মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো। পরিবারও আমাকে এই ব্যাপারে উৎসাহিত করেছেন। পাশাপাশি উৎসাহিত হয়েছি বিশ্ববিদ্যালয়ের বড় ভাই-আপুদের সুপারিশপ্রাপ্ত হতে দেখে এবং তাদের অনুপ্রেরণামূলক কথাগুলোও আমাকে উৎসাহিত করেছে। শিক্ষকদের জ্ঞানগর্ভ কথাগুলোও আমার অনুপ্রেরণা জুগিয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম

যুব উন্নয়নে UNFPA ও যুব মন্ত্রণালয়ের যুগান্তকারী চুক্তি

সোকসাসের বর্ষপূর্তি উপলক্ষে বিশিষ্ট সাংবাদিকদের মিলনমেলা

হাবিপ্রবিতে শুরু হলো দুইদিন ব্যাপী ‘সিএসই ফেষ্ট’

মৎস অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও দ্রুত নিয়োগের দাবিতে জাবিপ্রবিতে মানববন্ধন

নিহত ছাত্রদল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

গুচ্ছতেই থাকছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফুলবাড়ী সাব-রেজিস্টার অফিসের দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের অভিযোগ দায়ের

ইবিতে বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

পাবনায় শেখ হাসিনা ট্রেন হামলা মামলা: হাই কোর্টে সব আসামি খালাস