রবিবার, 2 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শিক্ষকের উপর হামলার প্রতিবাদ ইবি ছাত্রদলের

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫ - ৮:০০ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান ও আল-হাদীস বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমানে উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তারা সুষ্ঠ তদন্তের মাধ্যমে উক্ত ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান

 

রোববার (২ ফেব্রুয়ারি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ এবং সদস্য সচিব মাসুদ রুমী মিথুন এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ১ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বাসে সিট ধরাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ মিমাংসা করতে গেলে মিমাংসা শেষে দুই গ্রুপের মধ্যে পুনরায় উত্তেজনার সৃষ্টি হয় এবং সংঘর্ষের সূত্রপাত হয়। উক্ত ঘটনার জের ধরে দুই বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং আল-হাদিস বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের উপর চড়াও হলে তাঁরা দুজনেই আহত হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রমজানের গুরুত্ব নিয়ে বাকৃবিতে ছাত্রদলের বিশেষ প্রতিযোগিতা

স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়ার পথচলা শুরু

ইবিতে প্রস্তাবিত শহীদ মুগ্ধ সরোবরের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ইসকন নিষিদ্ধের দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

ময়মনসিংহে বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ

ফুলবাড়ীতে ডেভিল হান্ট অভিযানে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার

ববিতে খুলনা জেলা ছাত্র কল‍্যাণ সমিতির নবীন বরণ ও পুনর্মিলন অনুষ্ঠিত

ইবিতে আইইউসানসে’র নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যথাযথ মর্যাদায় হাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত