শনিবার, 7 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফুটবল খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

প্রতিবেদক
মাসুদ রানা খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ - ৫:৩২ অপরাহ্ন

দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সুশিল পাল (৪২) নামে এক জনের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক ও আরেক আরোহী আহত হন।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার খানসামা বাজারের সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের বৈরাগী বাজার এলাকার বড়হাট গ্রামের মৃত হেলপা পালের ছেলে। আহতরা হলেন- ওই এলাকার মৃত আব্দুল গনির ছেলে আব্দুল লতিফ ও মৃত পরমউদ্দিনের ছেলে এমদাদুল।

জানা যায়, ট্রাক ও মোটরসাইকেলের দুজনই টেক্সটাইলগামী মোটরসাইকেলটি ক্রসিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের মাঝখানে পরে যায়। এ সময় গুরুতর আহত হন সুশিল পাল। স্থানীয়রা উদ্ধার ফায়ার সার্ভিস খবর দিলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আহত মোটরসাইকেল চালক আব্দুল লতিফ বলেন, আমরা তিনজন এক মোটরসাইকেল করে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠের ফুটবল ফাইনাল খেলা দেখতে যাচ্ছিলাম পথিমধ্যে আমাদের সামনে একটি মোটরসাইকেল ও অটো দেখতে পাই। এরপর আমি গাড়ি ব্রেক করতে রাস্তার সাইডে থাকা বালুতে স্লিপ করে ট্রাকের মাঝখানে আমরা পরে যাই। এতে আমরা সকলে আহত হই। স্থানীয়রা আমাদের উদ্ধার করে। সুশীলের অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, উক্ত ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত কার্যক্রম চলছে। ট্রাকের গাড়ী চালক ও হেলপার আটক আছে। অভিযোগ পাওয়া মাত্রই নিয়মিত মামলা রুজু করা হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ডিআইইউ’তে অর্থনীতি বিভাগের ৮ম ব্যাচের গ্রাজুয়েশন সেরমনি অনুষ্ঠিত

৭ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের মানববন্ধন:

গাজায় চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনে কুবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

প্রাণিস্বাস্থ্য রক্ষার লড়াই একা লড়ার বিষয় নয়, এটি সম্মিলিত দায়িত্ব- বাকৃবির অধ্যাপক

পুঠিয়ার বিড়ালদহ মাজারে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

নাগেশ্বরীতে প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

নড়াইলে ফুল ব্যবসায়ীকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে ৩ জন গ্রেফতার 

আমরা আত্মসমর্পণ করি না: ইরান হয়ে উঠছে আরব মর্যাদার প্রতীক

জুলাই মাসে জুলাই বিপ্লব বিরোধি শিক্ষকদের পদোন্নতি, ক্ষুদ্ধ গোবিপ্রবি শিক্ষার্থীরা  

ময়মনসিংহে তারুণ্যের উৎসব উদযাপন