বুধবার, 1 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বছরের প্রথম দিনে সড়কে ঝরলো বৃদ্ধের প্রাণ

প্রতিবেদক
মাসুদ রানা খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
বুধবার, ১ জানুয়ারি ২০২৫ - ৫:৪৭ অপরাহ্ন

দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় বছরের প্রথম দিনে ঈমান আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

বুধবার (১ জানুয়ারী) দুপুরে খানসামা থানার সামনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ওই বৃদ্ধ উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী গ্রামের পাবনাপাড়া এলাকার মৃত আফজাল শেখের ছেলে।

 

জানা যায়, পার্বতীপুর খোলাহাটি ক্যান্টনমেন্ট থেকে পঞ্চগড়ের দেবিগঞ্জ এলাকায় শীতকালীন মহরার উদ্দেশ্য যাওয়ার পথে সেনাবাহিনীর গান টাওয়ার গাড়ির কামানের চাকার নিচে পড়ে ওই বৃদ্ধ পৃষ্ট হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফায়ার সার্ভিস খবর দিলে, তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, উক্ত ঘটনা নিয়ে পুলিশি তদন্ত কার্যক্রম চলছে। নিহত পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পরীক্ষা দিতে এসে জাবিপ্রবিতে প্রশাসনের সহযোগিতায় পালিয়ে গেল ছাত্রলীগ নেতা

রাজারহাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট: জরিমানা ও কার্যক্রম বন্ধ

২০২৪ সালে বাকৃবি: কৃষি খাতে সাফল্যের নতুন অধ্যায়

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের মানহানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি: আরাকচি

পাল্টা হামলায় বিপর্যস্ত ইসরায়েল, পুতিনের সমর্থন চায় নেতানিয়াহু

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ডিআইইউতে ১১ দিনের অবকাশ ঘোষণা

বেরোবিতে গাইবান্ধা জেলা সমিতির নবীনবরণ ও ইফতার

রাবিতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ১

রাবিতে পুত্র-কন্যা কোটার সুবিধা পাবেন না শিক্ষক-কর্মকর্তার সন্তানরা