বুধবার, 11 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবি রোভার স্কাউটদের এডভেঞ্চার ক্যাম্প অনুষ্ঠিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ - ৬:৫০ অপরাহ্ন

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের আয়োজনে “এডভেঞ্চার ক্যাম্প ২০২৪” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) এ তথ্য জানান গ্রুপ রোভার স্কাউট লিডার কৃষিবিদ ড. মো. জহিরুল আলম।

তিনি জানান, এডভেঞ্চার ক্যাম্পটি ৫ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। ৫ ডিসেম্বর গ্রুপ রোভার স্কাউট লিডার ড. টুম্পা রানি সরকারের নেতৃত্বে ৫১ জন রোভার এবং গার্ল-ইন-রোভার ক্যাম্পের যাত্রা শুরু করেন। প্রাক্তন সিনিয়র রোভারমেটদের মধ্যে শ্রীমঙ্গলে উপস্থিত ছিলেন মো. হাফিজ উদ্দিন, পিআরএস মো. রবিউল ইসলাম, মো. মিলন হোসেন, জুবায়ের খান এবং তমাল কর্মকার। এ ছাড়া বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) বৈজ্ঞানিক কর্মকর্তা এবং এক্স সিনিয়র রোভারমেট মো. মনিরুজ্জামান আকন্দও উপস্থিত ছিলেন। পরে ৬ ডিসেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সভাপতি এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. শহিদুল হক ক্যাম্পে যোগ দেন। প্রথমদিন ৬ই ডিসেম্বর রোভারদের গন্তব্য ছিল বিটিআরআই, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও আদিবাসীদের আর্থসামাজিক অবস্থা জরিপ এবং মাধবপুর লেক।  

 

কৃষিবিদ ড. মো. জহিরুল আলম আরও জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জীববৈচিত্র্যে সমৃদ্ধ বন। এখানকার খাসিয়া, মনিপুরী এবং ত্রিপুরা আদিবাসীরা প্রকৃতির সঙ্গে সম্প্রীতিতে বসবাস করেন। তাদের প্রধান জীবিকা পান চাষ, কৃষিকাজ এবং হস্তশিল্প। বন্যপ্রাণী ও বনজ সম্পদের পাশাপাশি তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি, পোশাক ও খাদ্যাভ্যাস বৈচিত্র্যময়। লাউয়াছড়ার আদিবাসীরা প্রকৃতির সঙ্গে তাদের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ করে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছেন। রোভাররা রাতে হিড বাংলাদেশে অবস্থান করেন এবং ১২ জন সহচরের ভিজিল অনুষ্ঠিত হয়। ৭ ডিসেম্বর সকাল ৭টায় স্পেশাল ক্রু মিটিং-এ ১২ জন সহচরের দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়। দীক্ষার পর রোভারদের পরবর্তী গন্তব্য ছিল দার্জিলিং টিলা। পুরো এডভেঞ্চার ক্যাম্পে শ্রীমঙ্গল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ গাইড হিসেবে সহযোগিতা করেছে। দুপুর ১টায় এডভেঞ্চার ক্যাম্প শেষ করে রোভাররা ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা জারি

রেজিস্ট্রেশন ফি কমানোর দাবিতে মধ্যরাতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আমরা বিএনপি করে জীবন দিব তবুও ইজ্জত দিব না- আখতারুজ্জামান মিয়া

পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসন অনুষদের পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

মাভাবিপ্রবিতে দিনব্যাপী স্বাধীন ক্যাম্পাস দিবস পালিত

কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর হলেন যবিপ্রবির শিক্ষক

ডিআইইউ’র উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. জাহিদুল ইসলাম

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাকৃবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সজল গ্রেপ্তার

ইবির ইইই বিভাগের ২৫তম ব্যাচের বিদায় অনুষ্ঠান