বৃহস্পতিবার, 2 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তারাব পৌর ছাত্রদলের বিশাল শোডাউন   

প্রতিবেদক
মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ - ৬:৫১ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকায় বিশাল রেলি শোডাউন করেছে তারাব পৌর ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রূপগঞ্জে উক্ত অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান মাসুদ। উক্ত শোভাযাত্রায় তারাব পৌরসভা ছাত্রদল বিশাল রেলী নিয়ে উক্ত অনুষ্ঠানে যোগদান করে। পৌর ছাত্রদলের রেলীর নেতৃত্ব ছিলেন সভাপতি পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ আশিক, তারাব পৌর ছাত্রদলের সাবেক সদস্য আব্দুর রহিম শাকিল এবং যুগ্ন আহ্বায়ক তানভীর রহমান রাহাত। 2025 নববর্ষের নতুন উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ও মিছিল নিয়ে ছাত্রদল কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাসুদুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুসংগঠিত সংগঠন। এখানে মাদক ,সন্ত্রাস চাঁদাবাজদের কোন স্থান নেই। অতীতের ন্যায় জাতীয়তাবাদী ছাত্রদল দেশের জনগণের অধিকার আদায় কাজ করে যাবে, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, নতুন বছরে জাতীয়তাবাদী ছাত্রদল নতুন রূপে প্রকাশ পাবে ,ইনশাল্লাহ। শোভাযাত্রা শেষে ছাত্রদল নেতাকর্মীরা কেক কেটে অনুষ্ঠান উদযাপন করেন। উক্ত অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ছাত্রদলের নেতা কর্মীগণ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রঙিন মুলার সম্ভাবনা: কৃষি গবেষণায় বাকৃবির নতুন মাইলফলক

মাভাবিপ্রবিতে অ্যাকাউন্টিং ক্লাবের উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে বিজকেস-২০২৫ সম্পন্ন

মধ্যরাতে নিরাপত্তা কর্মীদের মাঝে ইবি ছাত্রদলের সাহরি বিতরণ

যবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে শিক্ষার্থীদের নেতিবাচক প্রতিক্রিয়া

যশোর জেলা বিএনপির নেতৃত্বে সাবু-খোকন

হাবিপ্রবিতে ভর্তির জন্য আসনপ্রতি লড়বে ৪০ জন

পবিপ্রবিতে আইটি স্কিল ডেভেলপমেন্ট শীর্ষক দিনব্যাপী সেমিনার

মাভাবিপ্রবিতে “জুলাই শহিদ দিবস” উপলক্ষে বুধবার  আলোচনা সভা

অসহায় বাউফলের আলী হাসান, দানশীলদের কাছে সাহায্যের আহ্বান