মঙ্গলবার, 25 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ - ৯:১৪ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুলাই/আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ দুই বীর সন্তানের পরিবারকে সম্মান জানিয়ে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। অদ্য ২৫ মার্চ এই উদ্যোগ নেয় জেলা প্রাণিসম্পদ অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার, নাগেশ্বরী।

উপহারপ্রাপ্ত শহীদ পরিবারগুলোর মধ্যে ছিলেন শহীদ রাশেদুল ইসলাম (চর কাঠগিরাই, কালীগঞ্জ/নুনখাওয়া) এবং শহীদ গোলাম রব্বানী (খামার, কেদার, কচাকাটা)।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার বলেন, “এই উপহার শুধু ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই নয়, বরং এটি শহীদ পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও সহমর্মিতার প্রকাশ। আমাদের স্বাধীনতার পথচলায় শহীদদের অবদান অনস্বীকার্য। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

শহীদ পরিবারের সদস্যরা এ ধরনের সম্মাননা ও উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, “শহীদদের ত্যাগ আজও স্মরণ করা হচ্ছে, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া।”

স্থানীয়রাও এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আশাবাদ প্রকাশ করেন যে, এটি সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে।

শহীদদের স্মরণে ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জবিস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সোহাগ -আমিনুল

ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

পবিপ্রবিতে রাতভর র‍্যাগিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহিষ্কার ৭

বাকৃবির সিন্ডিকেট সভায় ২৩ শিক্ষার্থীর পিএইচ.ডি. ডিগ্রির অনুমোদন

চার দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি, উপাচার্যের আশ্বাস

কুবিতে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ইউট্যাব রাবি শাখার সভাপতি অধ্যাপক মামুনুর রশিদ, সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর

জমকালো আয়োজনে নবীনদের বরণ করল কুবি

রায়পুরায় মহন মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শয়তানিয়াহুর শক্তি ও দুর্বলতা: বিশ্ব রাজনীতির পেছনের অদৃশ্য খেলাটি কী বলছে?