মঙ্গলবার, 15 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুয়েটের শিক্ষার্থী বহিষ্কার, ইবি ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ - ৮:৫৩ অপরাহ্ন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৩৭ শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদ ও অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ।

 

মঙ্গলবার (১৫ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক মনির হোসেন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এসময় তারা শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহার করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং উপাচার্যের অপসারণের দাবি জানান। 

 

বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতৃবৃন্দ এই ঘটনাকে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক নিপীড়নের উদাহরণ হিসেবে আখ্যায়িত করে বলেন, শিক্ষার্থীদের উপর বর্বরোচিত আক্রমণ, সহিংসতা, সাময়িক বহিষ্কার এবং মিথ্যা মামলা মূলত তাদের মত প্রকাশের অধিকার রোধ করার অপচেষ্টা। 

 

সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম এক যৌথ বিবৃতিতে জানান, গত ১৮ ফেব্রুয়ারী কুয়েটে সংঘটিত সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে উল্টো হামলার শিকার ২২ জন শিক্ষার্থীর নাম উল্লেখসহ আরও ১৫-২০ জন অজ্ঞাতনামা শিক্ষার্থীর বিরুদ্ধে স্থানীয়দের মাধ্যমে মামলা দায়ের করেছে।

 

তারা আরও বলেন, কুয়েটের ৩৭ জন শিক্ষার্থীকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে, আমরা অনতিবিলম্বে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একইসাথে উক্ত ঘটনায় দায়ের করা মিথ্যা মামলাও অবিলম্বে প্রত্যাহার করে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোর জেলা বিএনপির মহাসমাবেশ, পৌঁছেছেন মহাসচিব ও প্রধান অতিথি মির্জা ফখরুল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি হলেন জাবি অধ্যাপক নুরুল ইসলাম

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়: প্রস্তুতি শেষ, ভর্তি যুদ্ধ শুরু

রাবির সাথে স্কয়ার ফার্মার সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রবাসীদের অর্থায়নে গ্যালাক্সি ভরারগাঁও ক্রিকেট লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে

শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

ডিআইইউতে অসদুপায়ের দায়ে শিক্ষার্থী বহিষ্কার

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ কারবারি আটক

শেকৃবিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত