বৃহস্পতিবার, 19 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে শীতকালীন সবজি বীজের পরিচর্যা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ - ৫:৫৭ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “শীতকালীন সবজি বীজের জীবাণু শনাক্তকরণ, দমন ও সংরক্ষণ” বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ওই প্রশিক্ষণ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে অধ্যাপক গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন। এছাড়া ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিলসহ অন্যান্য আমন্ত্রিত কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় অনুষ্ঠানে ২০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা বলেন, ভালো ফসল পেতে হলে ভালো বীজের বিকল্প নেই। মাঠপর্যায়ের কৃষকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সবজি উৎপাদনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এমন উদ্যোগ খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে কৃষক, সমাজ এবং দেশের জন্য উপকার বয়ে আনবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সহযোগিতা প্রকল্প সম্পর্কে অবহিতকরণ ও নতুন উদ্যোগ উদ্বোধন বিষয়ক সভা অনুষ্ঠিত

বাকৃবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু

রুয়েটে স্টেম শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

৩ নং রাজানগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আশিকুল ইসলামের গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন

ইবিতে স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

জিয়াউর রহমানের

ববিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট

চট্টগ্রামে ইসকন কর্তৃক আইনজীবী হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

যশোরে চাহিদার চেয়ে কম বই বিতরণ, অপূর্ণ শিক্ষার্থীদের নতুন বই পাওয়ার আনন্দ

বদলির আদেশ হলেও একই থানায় থাকতে ওসির জোর তদবির