বৃহস্পতিবার, 2 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে চাহিদার চেয়ে কম বই বিতরণ, অপূর্ণ শিক্ষার্থীদের নতুন বই পাওয়ার আনন্দ

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ - ৮:৪০ অপরাহ্ন

যশোরে বেশিরভাগ শিক্ষার্থী নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণ না নিয়েই মন খারাপ করে খালি হাতে বাড়ি ফিরেছে। প্রাথমিক মাধ্যমিকের শিক্ষার্থীরা ১৫বছর পর বই উৎসব থেকে বঞ্চিত হয়েছে।

বুধবার ২০২৫ সালের প্রথম দিনে যশোর জেলার বিভিন্ন বিদ্যালয়ে বিতরণ হয়েছে পাঁচ লাখ ৪৫ হাজার বই। এর বিপরীতে যশোরে চাহিদা রয়েছে ৬১ লাখ বই। এসব বই মুদ্রণে বিলম্ব হওয়ায় জেলার ১৯শশিক্ষা প্রতিষ্ঠানে এখনো বই পৌছায়নি বলে জানিয়েছে শিক্ষা বিভাগ।

সূত্র জানায়, ২০১০সাল থেকে দেশে খ্রিস্টিয় বছরের প্রথম দিনে বই উৎসব শুরু হয়। প্রাথমিক মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে নতুন ক্লাসের বই বিতরণ করা হতো। নতুন ক্লাসের নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা হয়ে যেতো প্রতিটি ক্লাসের শিক্ষার্থীরা। গত ১৫ বছর পর এবার সেই উৎসব খানিকটা ম্লান হয়ে গেছে। এদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৎ সামান্য বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে। দুএকটি ক্লাস বাদে কোন ক্লাসের শিক্ষার্থীরা নতুন বই হাতে পায়নি। তাও যারা পেয়েছে তাদেরকে তিনটি বা চারটি করে বই হাতে তুলে দেয়া হয়েছে। এতে তাদের আশা পূরণ হয়নি। শিক্ষার্থীরা মন খারাপ করেই বাড়ি ফিরে গেছে।

যশোর শিক্ষা অফিস সূত্র জানায়, যশোর জেলায় প্রাথমিক, মাধ্যমিক মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মোট এক হাজার ৮৭৫ টি। এরমধ্যে প্রাথমিক মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ১২শ৮৯ টি এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৫৮৬ টি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে মোট বইয়ের চাহিদা রয়েছে ৬১ লাখ ৩৬ হাজার ৫০টি। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট চাহিদা রয়েছে ৪৮ লাখ এবং প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নতুন বইয়ের মোট চাহিদা রয়েছে ১৩ লাখ ৩৬ হাজার ৫০টি। হিসেবে জেলার প্রায় ১৯শশিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট বইয়ের প্রয়োজন ৬১ লাখ ৩৬ হাজার পিস। এর বিপরীতে মঙ্গলবার পর্যন্ত যশোরে সরকারি বই এসেছে মাত্র পাঁচ লাখ ৪৫ হাজার পিস। যা মোট চাহিদার দশমিক শতাংশ। এসব বইয়ের মধ্যে মাধ্যমিক পর্যায়ে এসেছে দুই লাখ বই। যা মোট চাহিদার দশমিক ১৭ শতাংশ। প্রাথমিক পর্যায়ে এসেছে তিন লাখ ৪৫ হাজার পিস বই। যা মোট চাহিদার ২৫ দশমিক ৮২ শতাংশ। এসব বইয়ের মধ্যে ছিল চতুর্থ সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত বিজ্ঞান। যা ওই দুটি ক্লাসের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে। বাকিরা শূন্য হাতেই বাড়ি ফিরে গেছে।

শিক্ষা বিভাগ বলেছে, আগামী ১৫ দিনের মধ্যে যশোরে সব ক্লাসের নতুন বই পৌছে যাবে। সময়ের মধ্যে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে যাবে।
এদিকে, বছরের প্রথম দিনে বই উৎসব না হলেও জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই ছিল আনন্দঘন পরিবেশ। জেলার প্রায় ১৯শপ্রতিষ্ঠানই খোলা ছিল শিক্ষার্থীরা গিয়ে আনন্দ উল্লাস করেছে। এদিন যশোর জিলা স্কুলে চতুর্থ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। এসব বইয়ের মধ্যে ছিল বাংলা, ইংরেজি, গণিত বিজ্ঞান। একইভাবে যশোর সরকারি বালিকা বিদ্যালয়েও অনুরুপ বই বিতরণ করা হয়েছে।

বিষয়ে যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন বলেন, এদিন তারা শিক্ষার্থীদের সব ক্লাসের বই তুলে দিতে পারেননি। চতুর্থ সপ্তম শ্রেণীর চারটি বই বাংলা, ইংরেজি, গণিত বিজ্ঞান বই প্রদান করেছেন। বই হাতে পেলে সাথে সাথেই তারা শিক্ষার্থীদের প্রদান করবেন বলে জানান।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম বলেন, জেলায় প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মঙ্গলবার পর্যন্ত লাখ ৪৫ হাজার বই বিতরণ করা হয়েছে। এরমধ্যে চতুর্থ শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত বিজ্ঞান বই রয়েছে। বাকি বিভিন্ন ক্লাসের বই দ্রুততম সময়ে বিদ্যালয়গুলোতে পৌছে দেয়া হবে।
এসব ব্যাপারে জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন বলেন, এবার মুদ্রণজনিত কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সব বই পৌছাতে দেরি হচ্ছে। জেলায় ৫৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট বইয়ের চাহিদা রয়েছে ৪৮ লাখ, এর বিপরীতে তারা পেয়েছে দুই লাখ বই। আগামী ১৫ দিনের মধ্যে তারা সব শ্রেণীর সব বই পেয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

টাংগাইলে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নিষিদ্ধ ছাত্রলীগ

হোসেনপুরে আমেরিকা প্রবাসির বাড়িতে ডাকাতি

গাজায় ইসরায়েল-আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের বিক্ষোভ

সিরাজগঞ্জের কামারখন্দে গোসল করতে গিয়ে ৩ স্কুল শিক্ষার্থী নিখোঁজ

ফুলবাড়ীতে ডেভিল হান্ট অভিযানে ২ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

৮ম বিশ্ববিদ্যালয় দিবসে হঠাৎ থমকে যায় জমকালো আয়োজন, শিক্ষার্থীদের ক্ষোভ

নড়াইলে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীর মৃত্যু 

ধর্ষণের শাস্তির বিষয়ে ইসলামের বিধান কি?

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ইসলামী সমাজ গঠনে অগ্রণী ভূমিকার আহ্বান শাহজাহান চৌধুরীর