সোমবার, 20 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ববিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ - ২:১১ অপরাহ্ন
জিয়াউর রহমানের

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শহীদ আকরাম স্পোর্টিং ক্লাব কর্তৃক আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫  অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাডমিন্টন গ্রাউন্ডে এ খেলার আয়োজন করা হয়। খেলায় মোট ১২ টি দলের অংশগ্রহণে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীর একটি দল চ্যাম্পিয়ান এবং বাংলা বিভাগের শিক্ষার্থীর একটি দল রানার-আপ হয়।

খেলার আয়োজক কমিটির অন্যতম সদস্য জিয়াদুল ইসলাম বলেন, স্বৈরশাসক দেশের প্রতিটি গ্রাম মহল্লা সহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এ মাদককে এতোটাই সহজলভ্য করেছিল যে ছাত্র-ছাত্রী সহ দেশের যুব সমাজ নেশা মরণ ফাঁদের কিনারায় ছিল সব সময়। অনেকের জীবন নষ্ট হয়ে গিয়েছে, পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। ছাত্র-ছাত্রী, যুব সমাজকে নেশা থেকে দূরে রাখার জন্য আমরা নিয়মিত শহীদ ওয়াসিম আকরাম স্পোটিং ক্লাবের আয়োজনে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবো।

আরেক সদস্য সাইমুম হোসেইন বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ ও শারিরিক দক্ষতা বৃদ্ধিতে খাদ্যের পাশাপাশি নিয়মিত খেলাধূলার অংশগ্রহণ জরুরি। তাই আমরা নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছি। সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকের এই ব্যাডমিল্টন টুর্নামেন্ট। অংশগ্রহণকারী সকল দলকে ধন্যবাদ জানাচ্ছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলা বিভাগের শিক্ষার্থী শান্ত ইসলাম আরিফ,সাংবাদিকতা বিভাগের আজমাইন সাকিব , মাহমুদ ইমরান,মো: আব্দুল্লাহ নূর কাফি,এ আরাফাত, মো: রিফাত মাহমুদ, মো: সাজ্জাদ হোসেন, মো: জাফর আলী মো: মিরাজ, আলভী, মো: রবিউল, ওসমান সাকিব, মো: সাকিব মিয়া ,তাহমিদ হক মামুন, রতন প্রমুখ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে আজাদী মঞ্চের উদ্যোগে গণরুম প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত

পুঠিয়ার রাজবাড়ী ও জাদুঘরে উপচে পরা ভীড়

পাবিপ্রবির শিক্ষার্থীদের ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার অনুভূতি

রিকশা-অটোর বাড়তি ভাড়া ঠেকাতে বাকৃবির প্রশাসনিক পদক্ষেপ

প্রবাসীর ঘরে চুরি, লোক জানাজানিতে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি

শেখ রাসেল হলে সমস্যা যেন নিত্যসঙ্গী, সমাধানে নেই কোনো পদক্ষেপ

ভারত-পাকিস্তান সংঘাত আমি ঠেকিয়েছি, নোবেল প্রাপ্য আমার: দাবি ট্রাম্পের

শেকৃবি ডিবেট সোসাইটির নতুন সভাপতি ওয়াসিউল ও সা : সম্পাদক জাহিদ

যবিপ্রবিতে ফিনটেক শিল্পে প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবন শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ববি ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী ও পুষ্প স্তবক অর্পণ